Modi Trump Talk: শপথ গ্রহণের পর মোদীর সঙ্গে প্রথম ফোনে কথা ট্রাম্পের, 'প্রিয় বন্ধু'-কে কী বললেন প্রধানমন্ত্রী?
Modi Trump Talk: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। মার্কিন মসনদে শপথ গ্রহণের পর এই প্রথম দুপক্ষের কথা হয়েছে বলে সূত্রের খবর। ভারত ও আমেরিকা যুক্তরাষ্ট্রের (India and US) মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক অটুট রাখা নিয়ে কথা হয়েছে দুই পক্ষের। বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও স্থিতাবস্থা আনতে একসঙ্গে কাজ করার ব্যাপারেও কথা হয়েছে বলে জানা গিয়েছে।
মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথোপকথনের বিষয়ে এক্স হ্যান্ডেলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি লেখেন, "প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে আনন্দিত হয়েছি। দ্বিতীয়বার মসনদে বসায় তাঁকে অভিনন্দনও জানিয়েছি। পারস্পারিক সহাবস্থান ও আস্থার প্রতি আমরা দৃঢ়প্রতিজ্ঞ। বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও শ্রীবৃদ্ধি ঘটাতে এবং নিরাপত্তা বৃদ্ধিতে, সর্বোপরি মানুষের উন্নতি করতে আমরা একসঙ্গে কাজ করব।"

এর আগে গত ৭ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সেদিনই বিজয়ী ঘোষিত হয়েছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেনকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য মার্কিন মসনদে বসেছেন ট্রাম্প। গত ২০ জানুয়ারি ক্যাপিটলে বর্ণাঢ্য অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রাক্তন প্রেসিডেন্টরা থেকে শুরু করে বিভিন্ন কূটনৈতিক আধিকারিক, কোটিপতিরা উপস্থিত ছিলেন সেখানে।
ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ থাকলেও নরেন্দ্র মোদী যেতে পারেননি। পরিবর্তে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ছিলেন সেখানে। আমেরিকায় গিয়ে নরেন্দ্র মোদীর লেখা ব্যক্তিগত চিঠিও ট্রাম্পকে দেন এস জয়শঙ্কর। এদিন ফোনালাপে ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে নয়াদিল্লি ও ওয়াশিংটন একসঙ্গে কাজ করবে বলেও জানিয়ে দেন মোদী।
তবে ভারত সফরেও আসতে পারেন ট্রাম্প। শপথ গ্রহণ অনুষ্ঠানের আগের দিনই চাউর হয়েছিল সে খবর। সূত্র মারফত জানা গিয়েছিল,উপদেষ্টাদের সঙ্গে এবিষয়ে আলোচনাও সেরে ফেলেছেন ট্রাম্প। তবে ভারত সফরে আসার আগে চিন সফরে যেতে পারেন ডোনাল্ড ট্রাম্প। ভারতে আগামী এপ্রিল মাস নাগাদ বা তারপরে আসতে পারেন ট্রাম্প। সব ঠিক থাকলে, ভারতে এসে নরেন্দ্র মোদীকে হোয়াইট হাউসে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানাতে পারেন ট্রাম্প।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications