Rahul Gandhi: মাউন্টব্যাটেনের স্ত্রীকে কী এমন লিখেছিলেন নেহরু? রাহুলকে চিঠি পাঠিয়ে সব নথি চাইল কেন্দ্র
Rahul Gandhi: দিল্লির মিউজিয়াম ও লাইব্রেরির নাম পরিবর্তন করে হয়েছে প্রধানমন্ত্রী জাদুঘর ও গ্রন্থাগার। এনিয়ে মোদী সরকারের কম সমালোচনা করেনি কংগ্রেস (Congress)। আর এবার জওহরলাল নেহরুর (Jawaharlal Nehru) লেখা ব্যক্তিগত চিঠি ফেরাতে রাহুল গান্ধীকে চিঠি লেখা হল কেন্দ্রের অধীনস্ত ওই মিউজিয়ামের তরফে।
২০০৮ সালে কংগ্রেস সরকার (UPA Govt) থাকাকালীন ওই সমস্ত চিঠি নিয়ে সনিয়া গান্ধী (Sonia Gandhi) নিজের কাছে রেখে দিয়েছেন বলে দাবি। দেশের প্রথম প্রধানমন্ত্রীর লেখা চিঠি এবার চেয়ে বসল কেন্দ্র।

রাহুল গান্ধীর আগে গত সেপ্টেম্বরে এই একই দাবি কেন্দ্রের তরফে চিঠি গিয়েছিল সনিয়া গান্ধীর কাছেও। মিউজিয়ামের সদস্য রিজওয়ান কাদরির তরফে রাহুলকে পাঠানো চিঠিতে নেহেরুর লেখা চিঠির অরিজিনাল বা ডিজিটাল কপি চাওয়া হয়েছে।
নেহরুর লেখা ওই চিঠিগুলির অসীম ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। একাধিক বিশিষ্টজনকে লেখা ওই চিঠিগুলি ভারতের ইতিহাসের অমূল্য সম্পদ। অ্যালবার্ট আইনস্টাইন থেকে শুরু করে জয়প্রকাশ নারায়ণ-সহ বহু বিশিষ্টকে নানা গুরুত্বপূর্ণ বিষয়ে চিঠি লিখেছিলেন নেহেরু। ১৯৭১ সালে জওহরলাল নেহরু মেমোরিয়াল সেগুলি নেহরু মেমোরিয়াল মিউজিয়াম ও লাইব্রেরিকেই হস্তান্তর করে দেয়।
#WATCH | BJP MP Sambit Patra says, "...Earlier, the letters written by Nehru ji to all leadars across the world were kept here. Later, we came to know that 51 cartons of letters that were written by Nehru ji to Edwina Mountbatten, Jayaprakash Narayan and several others were taken… pic.twitter.com/5gbOvOYfjt
— ANI (@ANI) December 16, 2024
কিন্তু ২০০৮ সালে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার থাকার সময় ৫১টি বাক্সে ভরে সনিয়া গান্ধীকে পাঠিয়ে দেওয়া হয় চিঠিগুলি। বর্তমানে মিউজিয়ামে (PM Memorial Museum) সেগুলি ফেরানোর আবেদন জানিয়ে চিঠি লেখা হয়েছে।
ওই চিঠিগুলি গবেষণার কাজে লাগবে বলেও জানানো হয়েছে কেন্দ্রের তরফে। এর আগে সনিয়া গান্ধীকে আর্জি জানিয়ে কোনও উত্তর পাওয়া যায়নি বলে দাবি রিজওয়ানের। সেকারণেই এবারে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে চিঠি পাঠানো হল।
এদিকে, খবর সামনে আসতেই কংগ্রেসকে নিশানা করেছেন বিজেপি সাংসদ সম্বিত পাত্র। ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনের স্ত্রী এডউইনা মাউন্টব্যাটেনকে চিঠিতে জওহরলাল নেহরু কী এমন লিখেছিলেন যে তা সেন্সর করতে হয়েছিল, এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানতে চান সম্বিত পাত্র। রাহুল গান্ধী সেই চিঠি ফেরাবেন কিনা তা নিয়ে সন্দিগ্ধ সম্বিত পাত্র।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications