'ধর্ম নিয়ে প্রত্যেকের স্বাধীনতা রয়েছে', ঠাকুর অনুকুল চন্দ্রকে 'পরমত্মা' ঘোষণার আবেদন খারিজ সুপ্রিম কোর্টে
ঠাকুর অনুকুল চন্দ্রকে পরমত্মা (ভগবান) ঘোষণা করার আবেদন নিয়ে মামলা সুপ্রিম কোর্টে! আজ সোমবার সেই সংক্রান্ত মামলায় কার্যত তোপের মুখে পড়লেন মামলাকারী। শুধু তাই নয়, শোনা মাত্র মামলাটি খারিজ করে দেয় আদালত। একই সঙ্গে মামলাকারী
ঠাকুর অনুকুল চন্দ্রকে পরমত্মা (ভগবান) ঘোষণা করার আবেদন নিয়ে মামলা সুপ্রিম কোর্টে! আজ সোমবার সেই সংক্রান্ত মামলায় কার্যত তোপের মুখে পড়লেন মামলাকারী। শুধু তাই নয়, শোনা মাত্র মামলাটি খারিজ করে দেয় আদালত। একই সঙ্গে মামলাকারীকে অন্তত ১ লাখ টাকা জরিমানা করেছে শীর্ষ আদালত।

এই ধরণের মামলাকে একেবারে জনস্বার্থ মামলার অপব্যবহার বলেও ব্যাখ্যা করেছে ডিভিশন বেঞ্চ।
আজ এই সংক্রান্ত মামলাটির শুনানি ছিল বিচারপতি M R Shah এবং C T Ravikumar-এর ডিভিশন বেঞ্চে। কার্যত এহেন মামলাতে রীতিমত ক্ষুব্ধ হয় ডিভিশন বেঞ্চ। পর্যবেক্ষণে আদালত জানায়, ভারত ধর্মনিরপেক্ষ একটি দেশ। এই দেশে সবাইকে তাঁর নিজের ভগবানকে বেছে নেওয়ার সুযোগ রয়েছে। ফলে কাউকে জোর করে ভগবান মেনে নেওয়ার জন্যে এই দেশে কাউকে বাধ্য করা যায় না বলেও মন্তব্য সুপ্রিম কোর্টের। যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
উপেন্দ্র নাথ দলাই নামে এক ব্যক্তি ঠাকুর অনুকুল চন্দ্রকে পরমত্মা (ভগবান) ঘোষণা করার আবেদন করে একটি জনস্বার্থ মামলা করেন। যেখানে বিজেপি, আরএসএস, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, গুরুদ্বার বাংলা সাহেব, ইসকন সমিতি, বৌদ্ধ সোসাইটি অফ ইন্ডিয়া, ন্যাশনাল ক্রিশ্চিয়ান কাউন্সিলকেও পার্টি করা হয়। সুপ্রিম কোর্টে ওই ব্যক্তির আবেদন ছিল, এই বিষয়ে আদালত সবার কথা শুনুক এবং এই বিষয়ে সিদ্ধান্ত জানাক। এই বিষয়ে আবেদনকারী বলতে শুরু করা মাত্রই কার্যত আদালতের ভতসনার মুখে পড়তে হয়।
আদালত আবেদনকারীকে স্পষ্ট জানায়, আমরা এখানে লেকচার শুনতে বসে নেই। এক সম্প্রদায়ের জিনিস সবার উপর চাপিয়ে দিতে চান? প্রশ্ন আদালতের। শুধু তাই নয়, ভারতে থাকা প্রত্যেক ব্যক্তি এক ধর্মকেই মানুক।। এমনটা চান আপনি? আদালতের প্রশ্ন মামলাকারীকে। গোটা দেশ কেন শুধু আপনার গুরুজিকে মানবে? ভারত ধর্ম নিরপেক্ষ দেশ বলে ব্যাখ্যা করে আদালত জানায়, এটা কখনই হতে পারে না। আর এর পরেই এহেন মামলা করার জন্যে মামলাকারীকে এক লাখ টাকা জরিমানা করে।
শুধু তাই নয়, মামলাটি খারিজ করে দেয়। আদালত বলে, এই ধরণের মামলার মাধ্যমে প্রচার পাওয়ার চেষ্টা করা হয়েছে। ফলে আগামিদিনে এমন ধরণের মামলা করার আগে দুবার মানুষের ভাবা ইয়চিত বলেও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।
বলে রাখা প্রয়োজন, বাঙালি হিন্দু সম্প্রদায়ের একটা বড় অংশ ঠাকুর অনুকুল চন্দ্রের ভক্ত। আর সেই ভক্তি থেকেই এই মামলা বলে মনে করা হচ্ছে।
-
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের












Click it and Unblock the Notifications