১৯০ টাকা প্রতি লিটার ছুঁয়েছে পেট্রোলের দাম!
ইম্ফল, ৯ সেপ্টেম্বর : মণিপুর বিধানসভায় পাশ হওয়া কয়েকটি বিলের প্রতিবাদে ৬০ ঘণ্টার বনধ ডেকেছিল সেখানকার আদিবাসী সংগঠনগুলি। আর তার জেরে রীতিমতো বেহাল অবস্থা পূর্ব ভারতের এই রাজ্যটির।
বিক্ষোভ-হরতালে বেশ কয়েকজনের প্রাণ গিয়েছে। নানা জায়গায় আগুন লাগিয়ে দেওয়া সহ ভাঙচুর করেছেন বিক্ষোভকারীরা। ফলে জনজীবন প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছে। তবে সবচেয়ে বেশি অবস্থা খারাপ আম নাগরিকের।

মণিপুরে শাক-সবজি সহ নানা খাদ্যদ্রব্যের দাম একেবারে আকাশছোঁয়া হয়ে রয়েছে। আর তার মধ্যে সবচেয়ে বেশি দামে বিকোচ্ছে পেট্রোল। জানা গিয়েছে, এক লিটার পেট্রোলের দাম মণিপুরে ১৯০ টাকায় গিয়ে দাঁড়িয়েছে। যার জেরে বিপর্যস্ত অবস্থা সাধারণ মানুষের।
প্রসঙ্গত, কিছুদিন আগে মণিপুর সরকার কয়েকটি বিল পাশ করে। বিলগুলো হল মণিপুরের নাগরিকদের সংরক্ষণ বিল (২০১৫), ভূমি রাজস্ব বিল (২০১৫), ভূমি সংস্কার বিল (২০১৫) এবং মণিপুর শপ অ্যান্ড এস্টাব্লিসমেন্ট অ্যামেন্ডমেন্ট বিল (২০১৫)।
গত সোমবার শাসকদল কংগ্রেস এই বিল সংক্রান্ত একটি চুক্তিতে সই করার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উন্মত্ত জনতা কয়েকজন কংগ্রেস সংসদ সদস্যের বাড়ি আক্রমণ করে। জনতার আক্রমণের মুখে পড়েন রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণমন্ত্রী ফুঙজাথাং তোনসিং।
জানা গিয়েছে, মণিপুরের আদিবাসী সম্প্রদায়ের লোকেরা মূলত এই বিলের বিরোধিতা করছেন কারণ, এই বিলে তাদের স্বার্থ বিঘ্নিত হচ্ছে।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি












Click it and Unblock the Notifications