Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পেট্রোল ও ডিজেলের অগ্নিমূল্য দাম কমার কি লক্ষণ রয়েছে! কোথায় কত দাম একনজরে

পেট্রোল ও ডিজেলের অগ্নিমূল্য দাম কমার কি লক্ষণ রয়েছে! কোথায় কত দাম একনজরে

পেট্রোল ও ডিজেলের অগ্নিমূল্য দাম। পেট্রোলের প্রতি লিটার দাম আগেই সেঞ্চুরি করেছে আর ডিজেলও কোথাও কোথাও সেঞ্চুরির দোরগোড়ায়। এর মধ্যে স্বস্তির খবর টানা পাঁচদিন পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ পেট্রোলের দাম না কমলেও বাড়েনি পাঁচদিন। সরকারি তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রেখে স্বস্তি দিয়েছে সাধারণকে।

মঙ্গলবার শেষ দাম কমেছিল পেট্রোল-ডিজেলের

মঙ্গলবার শেষ দাম কমেছিল পেট্রোল-ডিজেলের

তেল সংস্থা আইওসিএলের তথ্য অনুযায়ী, রাজধানী দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম ১০১.৯ টাকা ডিজেলের দাম ৮৮.৯২ টাকা। গত মঙ্গলবার পেট্রোল ও ডিজেলের দাম কমেছিল, তারপর থেকে আর দাম রমেনি তবে বাড়েওনি। সেই থেকে একই আছে পেট্রোল-ডিজেলের দাম। উল্লেখ্য, মঙ্গলবার পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে ১৫ পয়সা করে কমেছিল।

দেশের ১৯টি রাজ্যে পেট্রোলের দাম ১০০ টাকার উপরে

দেশের ১৯টি রাজ্যে পেট্রোলের দাম ১০০ টাকার উপরে

আইওসিএলের তথ্য অনুযায়ী দেশের ১৯টি রাজ্যে পেট্রোলের দাম ১০০ টাকার উপরে। দেশরে প্রধান শহরগুলির মধ্যে মুম্বই, দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু ও হায়দরাবাদে পেট্রোলের দাম আগেই ১০০টা পেরিয়ে যায়। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্নাটক, ওড়িশা, জম্মু-কাশ্মীর ও লাদাখের নামও।

অন্যান্য শহরে ২৯ অগাস্ট পেট্রোল ও ডিজেলের দাম

অন্যান্য শহরে ২৯ অগাস্ট পেট্রোল ও ডিজেলের দাম

মুম্বইয়ে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১০৭.৫২ টাকা ও ৯৬.৪৮ টাকা। কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১০১.৮২ টাকা ও ৯১.৯৮ টাকা। চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৯৯.২০ টাকা ও ৯৩.৫২ টাকা। নয়ডায় পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৯৮.৭৯ টাকা ও ৮৯.৪৯ টাকা। জয়পুরে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১০৮.৪২ টাকা ও ৯৮.০৬ টাকা। ভোপালে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১০৯.৯১ টাকা ও ৯৭.৭২ টাকা।

প্রতিদিন পেট্রোল ও ডিজেলের দাম বদলে তিন সংস্থা

প্রতিদিন পেট্রোল ও ডিজেলের দাম বদলে তিন সংস্থা

দেশের তিনটি সরকারি তেল সংস্থা এইচপিসিএল, বিপিসিএল ও আইওসিএল প্রতিদিন পেট্রোল ও ডিজেলের দাম বদল করে থাকে। তেল সংস্থার ওয়েবসাইটে এই নয়া দাম আপলোড করা হয়। এসএমএসের মাধ্যমেও তা জানিয়ে দেওয়া হয়। এসএমএসে তা জানতে আরএসপি লিখে স্পেস দিয়ে পেট্রোল পাম্প ডিলারের কোড দিয়ে ৯২২৪৯৯২২৪৯ নম্বরে পাঠাতে হবে।

যে নিয়মে নির্ধারিত হয় পেট্রোল ও ডিজেলের দাম

যে নিয়মে নির্ধারিত হয় পেট্রোল ও ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারে অপিরশোধিত তেলের দাম ও ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে নির্ধারিত হয় পেট্রোল ও ডিজেলের দাম। বিশেষজ়্রা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে আগামী দিনে খানিক দাম কমবে পেট্রোল ও ডিজেলের। এই বিশেষজ্ঞ মতে স্বস্তি মিলেছে জনমানসে। ভারতের বাজারে পেট্রোলের দাম সবথেকে বেশি ভোপালে আর ডিজেলের দাম সবথেকে বেশি জয়পুরে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+