'মানুষ আলোচনা করছে, আমরা মোদীর নুন খেয়েছি, ওঁকে ধোকা দেব না', বললেন মোদী
উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন চলছে৷ সাত দফা ভোটের বেশির ভাগই এখনও বাকি৷ তাই রাজ্যজুড়ে প্রচারে কোনও রকম খামতি রাকছেন না বিজেপি নেতারা৷ এর আগে সীতাপুর থেকে বিরোধীদের আক্রমণ শানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী৷ এবার হরদোই থেকে রাজ্যের মানুষকে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী। সম্প্রতি হরদোইয়ের নির্বাচনী জনসভা থেকে মোদী বলেন, 'উত্তরপ্রদেশের মানুষ বলাবলি করছেন, আমরা মোদীর নমক খেয়েছি, ওঁকে ধোঁকা দিতে পারবো না৷'

প্রসঙ্গত সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে একটি সংবাদমাধ্যমের সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে উত্তরপ্রদেশের এক বয়স্ক মহিলা বলেন, 'মোদীকে তিনি ভোট দেবেন, তাঁকে ধোঁকা দিতে পারবেন না৷ কারণ মোদীর নুন খেয়েছেন৷ এই ভিডিওটির কথা উল্লেখ করেই হরদোইয়ের র্যালি থেকে রাজ্যের ভোটরাদের উদ্দেশ্যে মোদী বলেন, 'আমরা সবাই ভারত মায়ের নুন খেয়েছি, হিন্দুস্তানের নুন খেয়েছি৷' এরপরই গরীব কল্যাণ অন্ন যোজনার উল্লেখ করে মোদী বলেন, করোনা মহামারী হোক কিংবা সাধারণ সময়, আমরা কোন মানুষের শ্রেণী, জাতি, ধর্ম, দেখে বিভেদ করিনি৷ সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে সরকার৷।
এরপরই 'ফ্রি করোনা ভ্যাকসিনেশন' নিয়ে অখিলেশের কটাক্ষের জবাব দিয়ে মোদী বলেন, 'অনেকেই ভারতে তৈরি করোনা টিকা নিয়ে মিথ্যে খবর ছড়ানোর চেষ্টা করেছে৷ কিন্তু ফ্রি টিকাকরণের কারণেই করোনার মতো ভয়ঙ্কর মহামারীকে আটকানো গিয়েছে৷ আজ বিরোধীরা অন্য কথা বলছে কিন্তু ১০ মার্চ যখন বিজেপিস সরকার ক্ষমতায় ফিরবে তখন এরাই বলবে 'বিজেপি ভ্যাকসিন'এর কারণেই রাজ্যে ক্ষমতায় ফিরছে বিজেপি। তবে এখানেই থামেননি মোদী৷ এরপর অখিলেশ ব্রিগেডকে আরও কড়া আক্রমণ করে মোদী বলেন, 'একটা সময় রাজ্য চালাত একটি 'খানদান' 'পরিবার'। ১০ মার্চ এই পরিবাদীদের জাবাব দেবে মানুষ৷
সপার সময়ের উত্তরপ্রদেশের 'বাহুবলী' সংস্কৃতির উল্লেখ করে মোদী আরও আলেন, কাট্টার(দেশি বন্দুক) জোরে সত্তা (সরকার) চালানো 'মাফিয়াবাদী' ব্যক্তিদের আজ উত্তরপ্রদেশের উন্নয়ন দেখতে কষ্ট হচ্ছে৷ তাই তারা বিজেপির সমালোচনা করছে আর নিজেদের দলে কার কত অংশীদারি হবে না নিয়ে সে নিয়ে নিজেদের পরিবারের মধ্যেও লড়বে। প্রসঙ্গত এর আগের সীতাপুরের একটি জনসভা থেকে প্রধানমন্ত্রী সপা ও বসপা-র আমলে উত্তরপ্রদেশে চলা গুন্ডারাজ ও বাহুবলীগিরির সমালোচনা করেছিলন।
-
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন?












Click it and Unblock the Notifications