Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Pegasus: 'জঙ্গিদের বিরুদ্ধে পেগাসাস ব্যবহার ভুল নয়,' পহেলগাঁও আবহে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

Pegasus: জঙ্গিদের বিরুদ্ধে স্পাইওয়্যার ব্যবহারে কোনও ভুল নেই। দেশের নিরাপত্তার স্বার্থে পেগাসাস স্পাইওয়্যারের ব্যবহার ভুল নয়। মঙ্গলবার স্পষ্টতই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। তবে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের সঙ্গে জড়িত থাকায় পেগাসাস সংক্রান্ত সুপ্রিম কোর্ট কমিটির রিপোর্ট জনসমক্ষে আনা যাবে না। মঙ্গলবার পেগাসাস সংক্রান্ত রিট পিটিশনের শুনানিতে বলল বিচারপতি সুর্য কান্ত ও বিচারপতি এন কোটিশ্বর সিংয়ের বেঞ্চ।

২০২১ সালে পেগাসাস স্পাইওয়্যারের ব্যবহার নিয়ে সুপ্রিম কোর্টে জমা পড়ে রিট পিটিশন। এদিন শীর্ষ আদালতে শুনানি চলাকালীন মামলাকারীদের হয়ে আইনজীবী দীনেশ দ্বিবেদী বলেন, পেগাসাস কেন্দ্র সরকার কিনেছে না কেনেননি, তা সমস্যার নয়। কিন্তু মামলাকারীদের অভিযোগ, কেন্দ্রের কাছে যদি পেগাসাস থাকে, তাহলে সেটার ব্যবহার নিয়ন্ত্রণ করবে কে?

PEGASUS

পেগাসাস ব্যবহার করে ফোনে গোপনে আড়ি পাতা হতে পারে বলে বারবার অভিযোগ করে এসেছে বিরোধীরা। যদিও আইনজীবী দ্বিবেদীর বক্তব্যের জবাবে বিচারপতি সূর্য কান্ত বলেন, "সরকার যদি এউ স্পাইওয়্যার জঙ্গিদের বিরুদ্ধে ও জাতীয় নিরাপত্তার স্বার্থে ব্যবহার করেও থাকে, তাহলে সমস্যার কী রয়েছে? স্পাইওয়্যার রাখায় কোনও সমস্যা নেই। কিন্তু সেটা কার বিরুদ্ধে ব্যবহার হচ্ছে, সেটা প্রশ্ন হতে পারে। দেশের নিরাপত্তাকে কখনই আপোসের জায়গায় নিয়ে যেতে পারি না আমরা।"

যদিও সংবিধান বর্ণিত নিয়ম অনুসারেই ব্যক্তিগতভাবে নাগরিকদের গোপনীয়তার অধিকার রক্ষা করা হবে বলে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। আর এক মামলকারীর তরফে আইনজীবী কপিল সিব্বল মার্কিন আদালতের একটি রায় উল্লেখ করে বলেন, "ওদের আদালত আগেই বলেছিল পেগাসাসের অন্যতম ব্যবহার ভারতে দেখা গিয়েছে। এখন প্রমাণ রয়েছে। হোয়াটসঅ্যাপের তরফে বলা হয়েছে হ্যাকের কথা।" পাল্টা আদালত বলে, "মার্কিন জেলা আদালতের রায় দেখান। ব্যক্তিগত সমস্যার সমাধান করা উচিত। তবে এই নথি নিয়ে রাস্তায় আলোচনা করা যাবে না।"

পহেলগাঁও জঙ্গি হামলার কথা উল্লেখ করে বিচারপতি সূর্য কান্ত জানান, "আমরা এখন যে ধরনের পরিস্থিতির মুখোমুখি হচ্ছি, তাতে আমাদের সতর্ক থাকতে হবে।" কেন্দ্রের পক্ষে সওয়ালকারী সলিসিটর জেনারেল তুষার মেহতার মন্তব্য, "জঙ্গিদের বিরুদ্ধে পেগাসাস ব্যবহারে আপত্তি কীসের? সন্ত্রাসবাদীদের গোপনীয়তার কোনও অধিকার নেই।" সওয়াল জবাব শেষে আগামী ৩০ জুলাই পর্যন্ত শুনানি পিছিয়ে যায় সুপ্রিম কোর্টে।

Take a Poll

গত ২০২২ সালের ২৫ অগাস্ট সুপ্রিম কোর্টের তরফে গঠিত টেকনিক্যাল প্যানেল পেগাসাসের অপব্যবহারের অভিযোগের তদন্তে নামে। ২৯টি সেলফোনের মধ্যে পরীক্ষা করে ৫টিতে পেগাসাসের উপস্থিতি মেলেয। কিন্তু তা ব্য়বহার করা হয়েছে কি না, সেনিয়ে কিছু জানাতে পারেনি কমিটি। ২০২১ সালে ১৭টি সংবাদ সংস্থার একটি কনসোর্টিয়াম তথ্য ফাঁসের তদন্তে নেমে ৫০ হাজার ফোন নম্বরের তালিকা প্রকাশ করে। ওই সমস্ত হেভিওয়েটদের ফোন নম্বরে পেগাসাস ব্যবহারের অভিযোগ ওঠে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+