ভায়া নেপাল হয়ে পাকিস্তানে পৌঁছতে লাগছে মাত্র ৫ হাজার টাকা
নয়াদিল্লি, ৩ ডিসেম্বর : দুষ্কৃতী ও সন্ত্রাসবাদীদের কাছে ভায়া নেপাল হয়ে ভারতে আসা বা ভারত থেকে বেরিয়ে পাকিস্তানে যাওয়াই সবচেয়ে পছন্দের রুট।
গত কয়েকবছর ধরেই ভারত-নেপাল সীমান্তকে ব্যবহার করে বহু অপরাধী ও সন্ত্রাসবাদী দেশে ঢুকেছে বা দেশ থেকে পালিয়ে গিয়েছে। বহু অপরাধী নেপাল সীমান্তে গ্রেফতারও হয়েছে।

সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দা মন্ত্রক সূত্রে একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, মাত্র ৫ হাজার টাকার বিনিময়ে খুব সহজেই অপরাধী বা সন্ত্রাসবাদীদের ভারতে পৌঁছে দিতে বা ভারত থেকে বের করে পাকিস্তানে পৌঁছে দেওয়ার কাজ চলছে।
সম্প্রতি গুজরাত পুলিশের সন্ত্রাসদমন শাখা এটিএস বারুচে বিজেপি নেতা খুনে তদন্ত করতে গিয়ে নেপাল-ভারত সীমান্তে কয়েকজনকে গ্রেফতার করে। তখনই তদন্তে এই উল্লেখযোগ্য তথ্য উঠে এসেছে। সেখানেই জানা গিয়েছে, ভারত থেকে পাকিস্তানে পালিয়ে যেতে এখনও নেপালই সবচেয়ে নিরাপদ রুট সন্ত্রাসবাদীদের কাছে।
শুধু অপরাধীদের যাতায়াতের ক্ষেত্রেই নয়, জাল নোট পাচার বা ডি কোম্পানির নানা অবৈধ কাজকর্মের ক্ষেত্রেও নেপাল রুটকেই সবচেয়ে বেশি করে ব্যবহার করে হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দারা।
পাকিস্তান থেকে নেপালে পৌঁছে মাত্র পাঁচ হাজার টাকা দিলেই মোটরবাইকে করে ভারত সীমান্ত পার করে এদেশে ঢুকিয়ে দেওয়ার কাজ চলে। সীমান্ত পেরনোর পরে বাস করে ভারতের নানা রাজ্যে সন্ত্রাসবাদীরা ছড়িয়ে পড়ছে বলেও গোয়েন্দা সূত্র মারফত জানা গিয়েছে।
-
ইরানি যুদ্ধজাহাজ ঘিরে নতুন জল্পনা, শ্রীলঙ্কা উপকূল থেকে ৯ নটিক্যাল মাইল দূরে রণতরী -
বাংলাদেশে জ্বালানি সঙ্কট! সেই ভারতের কাছেই অতিরিক্ত ডিজেল চেয়ে আবেদন ঢাকার, ভেবে দেখবে নয়াদিল্লি -
১৩ বছর পর সারদা কাণ্ডে বড় নির্দেশ, শ্যামল সেন কমিশনের রিপোর্ট প্রকাশ করতে বলল কলকাতা হাইকোর্ট -
বুকিং করেও মিলছে না এলপিজি সিলিন্ডার ? এক ফোনেই অভিযোগের সমাধান, জেনে নিন গুরুত্বপূর্ণ হেল্পলাইন নম্বর -
হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা, মাইন পোঁতার অভিযোগে ইরানকে সতর্ক করলেন ট্রাম্প -
গ্যাসের সংকট মোকাবিলায় তৎপর কেন্দ্র, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দেওয়া হলো বড় নির্দেশ -
১৩ বছর ধরে কোমায় থাকা হরিশ রানার জন্য প্যাসিভ ইউথানেশিয়ার অনুমতি সুপ্রিম কোর্টের, ঐতিহাসিক রায় -
লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ ধ্বনি ভোটে -
যুদ্ধের প্রভাবে জ্বালানি চাপ, রান্নার গ্যাস সরবরাহে সর্বোচ্চ অগ্রাধিকার কেন্দ্রের -
আইপিএলের প্রথম দফার সূচি প্রকাশিত, ইডেনে কবে কবে ম্যাচ রয়েছে কেকেআরের? -
নাবালিকার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার -
কালবৈশাখীর আশঙ্কা, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, আজকের আবহাওয়ার আপডেট জানুন












Click it and Unblock the Notifications