ফের পাঠানকোটে বন্দুক দেখিয়ে গাড়ি ছিনতাই, জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা
পাঠানকোট, ২৩ মার্চ : ফের খবরের শিরোনামে পাঞ্জাবের পাঠানকোট। এই বছরের শুরুতেই জঙ্গি হামলার স্মৃতি উসকে ফের পাঠানকোটে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি এক গাড়িচালকের মাথায় বন্দুক ঠেকিয়ে একটি গাড়ি ছিনতাই করেছে। ফলে গোটা এলাকা জুড়ে জারি হয়েছে লাল সতর্কতা। [পাঠানকোট হামলা : এই প্রমাণগুলি বলছে হামলাকারীরা পাকিস্তানিই]
এই বছরের শুরুতেই সীমান্ত পেরিয়ে ভারতে আসা পাক জঙ্গিরা এই পাঠানকোটেই এক পুলিশ আধিকারিকের গাড়ি ছিনতাই করে। পরে পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে গিয়ে জঙ্গি হামলা চালায়। ঘটনায় জঈশ-ই-মহম্মদ জঙ্গিরা জড়িত বলে ইতিমধ্যেই পাকিস্তান সরকারকে যাবতীয় তথ্যপ্রমাণ দিয়েছে ভারত সরকার। [পাঠানকোট হামলা : যাবতীয় প্রমাণ সত্ত্বেও এফআইআরে নাম নেই মাসুদ আজহারের!]

পুলিশ জানিয়েছে, পাঠানকোটের রাস্তায় পেট্রোল চাওয়ার নাম করে একটি ফোর্ড ফিয়েস্তা গাড়ি থামায় তিন দুষ্কৃতী। পরে গাড়ির চালকের মাথায় বন্দুক ঠেকিয়ে নামিয়ে গাড়ি নিয়ে চম্পট দেয়।
ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনার সঙ্গে জঙ্গিযোগ রয়েছে কিনা তা এখনই স্পষ্ট করে বলা সম্ভব নয়। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, তবে এখনই কোনও সিদ্ধান্তে আসা হচ্ছে না। জঙ্গিযোগও উড়িয়ে দেওয়া হচ্ছে না।
-
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট -
মধ্যপ্রাচ্যে সঙ্কট আরও বাড়ার পথে! ইরান যুদ্ধের প্রেক্ষিতে ৩৫০০ সেনা মোতায়েন পেন্টাগনের -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
তামিলনাড়ু নির্বাচন: ডিএমকে-র প্রার্থী তালিকা ঘোষণা, ১৬৪ আসনে লড়বেন স্টালিনরা -
পুরুলিয়ায় মমতার ঝড়, অমিত শাহকে স্বৈরাচারী আখ্যা দিলেন মমতা












Click it and Unblock the Notifications