হাসিমুখে বিমানবন্দরে পলাশ মুচ্ছল! বিয়ে স্থগিত হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে তিনি, কোথায় যাচ্ছেন সপরিবারে?
ভারতীয় মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানা এবং গায়ক পলাশ মুচ্ছলের ২৩ নভেম্বর বিবাহ অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ার কথা ছিল। আয়োজিত হওয়া জমকালো অনুষ্ঠানের মাত্র কয়েক ঘন্টা আগেই স্মৃতির বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। যে কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে বিয়ের অনুষ্ঠান। বিয়ে স্থগিত হওয়ার পর পরই পলাশ মুচ্ছলকে নিয়ে সমাজ মাধ্যমে শুরু হয়েছিল নানা রকমের জল্পনা। খবর ছড়িয়েছিল স্মৃতির সঙ্গে পলাশের 'প্রতারণা'র কারণেই নাকি বিয়ে বাতিল হয়েছে। কিন্তু এই বিষয়ে স্মৃতি বা পলাশ কেউই মুখ খোলেননি। তবে এক সপ্তাহের মাথায় বিমানবন্দরে হাসিমুখে দেখা গেল পলাশকে। কোথায় যাচ্ছেন তিনি?

স্মৃতি মান্ধানা এবং পলাশ মুচ্ছলের বিয়ে স্থগিত হওয়ার পর থেকে পলাশকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল নানা রকমের জল্পনা। পলাশের সঙ্গে একাধিক নারীর সম্পর্কের অভিযোগও উঠেছে। যদিও এই বিয়ে নিয়ে বার বার পলাশের মা জানিয়েছেন, "স্মৃতি এবং পলাশ দু'জনেই খুব কষ্টের মধ্যে রয়েছে। পলাশ তার বৌ নিয়ে বাড়ি আসার স্বপ্ন দেখেছিল। আমিও ওদেরকে স্বাগত জানানোর জন্য বিশেষ পরিকল্পনা করেছিলাম। আমার বিশ্বাস, শীঘ্রই সব ঠিক হয়ে যাবে। খুব তাড়াতাড়িই ওদের বিয়েটা হবে।" এ বার বিমানবন্দরে বেশ হাসিমুখেই দেখা গেল বলিউডের সুরকারকে। সঙ্গে তাঁর বাবা-মাও ছিলেন। তাঁর পরনে ছিল কালো পোশাক। ক্যামেরা দেখে হাসিমুখে হাতও নাড়ান পলাশ। তবে কেউই কোনও কথা বলেননি।
সম্প্রতি স্মৃতি ও পলাশ দুজনকেই ইনস্টাগ্রামের বায়ো বদলাতে দেখা গেছে। দু'জনেই এখন বায়োতে 'ইভিল আই'-এর ইমোজি দিয়ে রেখেছেন। যেটা যেন কারোর 'নজর না লাগে' এটা বোঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। তারপর থেকেই নেটনাগরিকদের মধ্যে জল্পনা ছড়িয়েছে যে, হয়তো স্মৃতি ও পলাশ আবারও বিয়ের পিঁড়িতে বসবেন।
-
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন












Click it and Unblock the Notifications