পাকিস্তানি হামলায় মৃত ১ বিএসএফ জওয়ান,আহত ৭

ভারত শিবিরসূত্রের খবর মৃত বিএসএফের মুখ্য কন্সটেবলের নাম মুকেশ লাল মীনা। চিনাজ শিবিরে দায়িত্বে ছিলেন তিনি। আহতদের মধ্যে দুজন অফিসার পদের ছিলেনর বলেও জানা গিয়েছে। পূর্ণ মর্যাদার সঙ্গে মুকেশ লাল মীনার মৃতদেহ রাজস্থানে তার জন্মভূমিতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাত ৭টা ৪০ মিনিট থেকে জম্মুর আর এসপুরা সেক্টরের আরনিয়া এবং আখনুর সেক্টরে গোলাগুলি সহকারে ভারী হামলা চালায় পাকিস্তানি সৈন্যরা। জম্মুর আর এসপুরা সেক্টরের মোট ৫০টিরও বেশি জায়গা লক্ষ্য করে গুলি বর্ষন করতে থাকে পাক সীমান্ত বাহিনী। গুলি ছোঁড়া হয় অত্যাধুনিক স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে।
এদিন বিএসএফ-এর এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, অন্যান্যবারের মতো এদিন রাতেও ৮২ এমএম মর্টার সেল দিয়ে ক্রমাগত আক্রমণ চালায় পাকিস্তানি সৈন্যরা। এদিন রাতেও মর্টার সেলের পাশাপাশি অন্যান্য ভারী অস্ত্রের সাহায্যেও বিএসএফ জওয়ানদের শিবিরে আক্রমণ করে তারা। বুধবার সকাল পর্যন্ত গুলি ও পাল্টা গুলির লড়াই চলে বলে জানিয়েছেন ওই আধিকারিক। ১৪ অক্টোবর থেকে পাকিস্তানি হামলায় মৃত্যু হয়েছেন ২ জনের। আহত হয়েছেন কমপক্ষে ১৮ জন।
-
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন












Click it and Unblock the Notifications