অপদস্থ করার চক্রান্ত, ভুয়ো মানচিত্র পেশ পাকিস্তানের, মাঝ পথেই SCO সামিট ছাড়ল ভারত
অপদস্থ করার চক্রান্ত, ভুয়ো মানচিত্র পেশ পাকিস্তানের, মাঝ পথেই SCO সামিট ছাড়ল ভারত
জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে এসসিও সামিট চলছিল। ভার্চুয়ালি সেই বৈঠকে সামিল হয়েছিল ভারত-পাকিস্তান। রাশিয়ার আয়োজিত এই সামিটে হঠাৎই পাকিস্তান ভুয়ো মানচিত্র পেশ করে। তাতে অত্যন্ত বিরক্ত হয়ে মাঝ পথেই বৈঠক ছাড়ে ভারত।

পাক মানচিত্রে পিওকে
সম্প্রতি পাকিস্তান মানচিত্র সংশোধন করেেছ। তাতে পিওকে-কে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়েছে। ভারতের কাশ্মীর সিদ্ধান্তের পরেই পাকিস্তানের এই মানচিত্র বদলের সিদ্ধান্ত বলে জানা গিয়েছিল। তাতে পিওকে, গিলটিট, বালতিস্তানকে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়েছে।

SCO সামিটে ভুয়ো মানচিত্র
রাশিয়ার আয়োজনে সাংহাই কোঅপরেশন ওর্গানাইজেশনের বৈঠক বসেছিল মঙ্গলবার। তাতে অংশ নিয়েছিল ভারত এবং পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং তাঁদের প্রতিনিধিরা। অভিযোগ ইসলামাবাদ ভুয়ো মানচিত্র পেশ করে সেই বৈঠকে। অর্থাৎ পিওকে-কে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো মানচিত্র পেশ করা হয়।

বৈঠক ছাড়ল ভারত
পাকিস্তান ভুয়ো মানচিত্র পেশ করার পরেই মাঝপথেই এসসিও সামিট ছাড়ে ভারত। পাকিস্তানের এই পদক্ষেপকে সমর্থন করেনি রাশিয়ায়ও। পরে বিবৃতি দিয়ে তারা জানিয়েছে পাকিস্তান উস্কানিমূলক আচরণ করেছে ভারতের সঙ্গে। পাকিস্তানের এই কাজ একেবারেই সমর্থন করে না রাশিয়া।

চিনের পাশে পাকিস্তান
লাদাখে চিনের আস্ফালনের পর পাকিস্তান চিনকে সমর্থন করেছে। লাদাখে চিনা ফৌজের সেনা তৎপরতার পরেই কাশ্মীরে এলওসি বরাবরও সেনা বাড়িয়েেছ পাকিস্তান। ভারতের উপর সব দিক থেকে চাপ তৈরি করতে চাইছে দুই প্রতিবেশী রাষ্ট্র। সূত্রের খবর পাক নৌসেনার শক্তিবৃদ্ধি করতে বেশ কয়েকটি উন্নত প্রযুক্তির রণতৈরিও বিক্রি করছে বেজিং।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications