পাকিস্তান শেষে কিনা ভারতের হাতে পায়ে ধরল! দেখুন কী বলছে বিএসএফ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দাবি, তাদের হামলায় এঁটে উঠতে না পেরে পাকিস্তানি রেঞ্জাররা তাদের সীমান্তের ওপাড়ে গোলা নিক্ষেপ বন্ধ রাখতে অনুরোধ করেছে।
সীমান্তে বড় সাফল্য পেল ভারতীয় সেনাবাহিনী। বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) জানিয়েছে সীমান্তে তাদের দাপটে পাকিস্তানি রেঞ্জাররা রীতিমতো বিধ্বস্ত। এক পাক রেঞ্জার নিহতও হয়েছে। শেষে নাকি তারা বিএসএফকে গোলাগুলি ছোড়া বন্ধ রাখার জন্য রীতিমতো হাতে পায়ে ধরেছে। একই সঙ্গে বিএসএফ তাদের সেই অভিযানের একটি ১৯ সেকেন্ডের থার্মাল ইমেজারি ফুটেজ প্রকাশ করেছে।

ফুটেজে দেখা গিয়েছে বিএসএফ-এর ছোড়া ভারি গোলার আঘাতে সীমান্তের ওপাড়ের একটি পাকিস্তানি ঘাঁটি ধ্বংস হয়ে যাচ্ছে। ভিডিওটি প্রকাশ করে বিএসএফের এক মুখপাত্র বলেন, '(পাকিস্তানি) রেঞ্জাররা আজ জম্মুর বিএসএফ-এর অফিসে ফোন করে গোলাগুলি চালানো বন্ধ রাখার জন্য অনুরোধ করেছেন। বিনা প্ররোচনায় সীমান্তের ওপাড় থেকে পাকিস্তানি সেনারা যে গোলা নিক্ষেপ করছিল বা গুলি চালাচ্ছিল তার যোগ্য জবাব বিএসএফ দেওয়াতেই পাকিস্তান এই যুদ্ধবিরতির আহ্বান জানাতে বাধ্য হয়েছে।"
#WATCH: BSF troops on the western borders, bust a bunker across international boundary on May 19. #JammuAndKashmir (Source: BSF) pic.twitter.com/MaecGPf7g3
— ANI (@ANI) May 20, 2018
বিএসএফ-এর পদস্থ কর্তা জানান, 'গত তিন দিন ধরে বিএসএফ জওয়ানরা সুনির্দিষ্টভাবে পাকিস্তানি বাহিনীর ঘাঁটিগুলিতে আক্রমণ চালানোয় ওদের বড় মাত্রায় ক্ষতি হয়েছে এবং গতকাল এক পাক রেঞ্জারের মৃত্যুও হয়।'
এর আগে জম্মু সীমান্তে বিনা প্ররোচনায় বিএসএফ-এর ঘাঁটিগুলি লক্ষ করে আচমকা গোলা নিক্ষেপ শুরু করেছিল পাকিস্তান। তাতে বিএসএফ দুই জওয়ান নিহত হন। তবে এটাই প্রথম নয়, মাঝে মাঝেই পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে সীমান্তের এপাড়ে গোলা নিক্ষেপ করে, গুলি চালায়। এতে বেশ কয়েকজন অসামরিক ব্যক্তি নিহতও হয়েছেন। অনেকে আবার মারাত্মক জখমও হয়েছেন।
গতকালই দম্মু-কাশ্মীর সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী। তাঁর সফের আগ দিয়ে যুদ্ধবিরতি না মেনে পাক হামলা আরও বেড়ে গিয়েছিল বলে জানা গিয়েছে।
-
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১












Click it and Unblock the Notifications