Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শরিফের পর প্রথম ভারতে পা রাখছেন কোনও পাক মন্ত্রী, বিলাওয়াল ভুট্টোর সফর ঘিরে নতুন জল্পনা

২০১৪ সালের পর ভারতে পা রাখতে চলেছেন কোনও পাক প্রধানমন্ত্রী। শেষবার এসেছিলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তারপর আর ভারতের মাটিতে পা রাখেননি কোনও পাক মন্ত্রী। পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি আগামী মাসেই ভারতে আসছেন।

পাক বিদেশমন্ত্রক সূত্রে খবর, বিলাওয়াল আলি জারদারি ৪ এবং ৫ মে ভারতে এসইও বৈঠকে যোগ দেবেন। গোয়াতে বসছে সেই বৈঠক। তার সঙ্গে পাক বিদেশমন্ত্রকের প্রতিনিধিদলও থাকবে। ২০১৪ সালে দিল্লিতে শেষবার এসেছিলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

Bilawal Bhutto Zardari

তবে বিলাওয়াল আলি জারদারির ভারতে পা রাখা বা ভারত সফরে আসা বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ কয়েক মাস আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আন্তর্জাতিক মঞ্চে তীব্র মন্তব্য করেছিলেন তিনি। বিলাওয়াল আলি জারদারি অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনে ভারতে সংখ্যালঘুদের অবস্থা আরও খারাপ হয়েছে। বিলাওয়াল আলি জারদারির এই মন্তব্য নিয়ে রীিতমত শোরগোল পড়ে গিয়েছিল ভারতে।

বিলাওয়াল আলি ভুট্টো জারদারি পাকিস্তানের বিদেশমন্ত্রী হওয়ার পাশাপাশি আরেকটি পরিচয়ও রয়েছে। তিনি বেনজির ভুট্টোর ছেলে। একসময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন বেনজির ভুট্টো। এবং নেহরু পরিবারের সঙ্গে বেনজির ভুট্টো ও তাঁর পরিবারের সুসম্পর্ক ছিল।

Bilawal Bhutto Zardari

এদিকে পাকিস্তান এখন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। চরম অর্থ সংকট তৈরি হয়েছে সেখানে। মুদ্রাস্ফীতি চরম আকার নিয়েছে এই পরিস্থিতিতে দেশ চালানো কঠিন। এই দেউলিয়া দশা থেকে পাকিস্তানকে বেরিয়ে আসতে সাহায্য করতে পারে ভারত। ইতিমধ্যে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরির বার্তাও দিয়েছিলেন। দেশের অন্দরেই ভারতের সঙ্গে সামিল হওয়ার জন্য স্লোগান উঠছে।

পিওকে ভারতের অংশ হতে চাইছে। এই নিয়ে পাকিস্তানে ক্ষোভ-বিক্ষোভ চলছে। কঠিন দুর্দশার মধ্যে দিন কাটাতে হচ্ছে পাকিস্তানের মানুষকে। সেই দুর্দশা থেকে বেরিয়ে আসতে ভারতের অংশ হতে চাইছে পিওকে। এই নিয়ে আন্দোলন চলছে দেশে। এককথায় পাক সরকার নিজেরাই কোণঠাসা হয়ে গিয়েছে। পাক প্রদানমন্ত্রী ভারতের সঙ্গে প্রথমে কাশ্মীর ইস্যুতে আলোচনায় বসার ইচ্ছে প্রকাশও করেছিলেন। পরে আবার সেই অবস্থান থেকে সরে আসেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+