Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে আদেশ সাংবিধানিক দর্শনের বিরুদ্ধ! গুজরাত হাইকোর্টের তীব্র নিন্দায় সুপ্রিম কোর্ট

কোনও আদালতের উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে আদেশ দেওয়া সাংবিধানিক দর্শনের বিরুদ্ধে। এদিন ঠিক এই ভাষাতেই গুজরাত হাইকোর্টের নির্দেশের তীব্র নিন্দা করল সুপ্রিম কোর্ট। বিষয়টি ধর্ষণের শিকার একজনের একটি আবেদনের সঙ্গে সম্পর্কিত। যাতে তার গর্ভধারণ বন্ধ করার অনুমতি চাওয়া হয়।

সুপ্রিম কোর্টে বিষয়টি সোমবারের জন্য বিষয়টিতে তালিকাভুক্ত করার পরেও শনিবার হাইকোর্ট এব্যাপারে একটি আদেশ দেয়। তারপরেই সুপ্রিম কোর্টের কড়া মন্তব্য। হাইকোর্ট আবেদনকারীকে গর্ভপাতের অনুমতি না দিলেও, এদিন সুপ্রিম কোর্টের তরফে সেই অনুমতি দেওয়া হয়।

supreme court

সোমবার বিষয়টি শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে তা জানার পরেই শনিবার গুজরাত হাইকোর্টে তার শুনানি হয়। এব্যাপারে এদিন বিচারপতি বিভি নাগারথনা এবং বিচারপতি উজ্জ্বস ভুঁইয়ার বেঞ্চ তাদের আদেশ দেন। তারপরেই তাঁরা বলেন, ভারতের কোনও আদালত উচ্চ আদালতের আদেশের বিরুদ্ধে আদেশ দিতে পারে না।

সলিসিটার জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে গুজরাত সরকারের প্রতিনিধিত্ব করেন। তিনি বলেন, শনিবারের আদেশটি শুধুমাত্র একটি করণিকের ত্রুটি ঠিক করানোর জন্য পাশ করানো হয়েছিল। আগের আদেশে করণিকের ত্রুটি ছিল, শনিবার তার সংশোধন করা হয়।

বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝির হয়েছে বলেও মন্তব্য করেন সলিসিটার জেনারেল তুষার মেহতা। তিনি আরও বলেন, রাজ্য সরকারের হিসেবে হাইকোর্টে বিচারপতির আদেশ প্রত্যাহারের জন্য অনুরোধ করা হবে।

২৫ বছর বয়সীর আইনজীবী সুপ্রিম কোর্টকে বলেছেন, তিনি ৭ অগাস্ট আদালতে গিয়েছিলেন। পরের দিন বিষয়টির শুনানি হয়। ৮ অগাস্ট হাইকোর্ট নির্দেশ দেয়, আবেদনকারীর গর্ভাবস্থখার অবস্থা ও তাঁর স্বাস্থ্যের অবস্থা খতিয়ে দেখতে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হবে। সেই মেডিক্যাল বোর্ড ১০ অগাস্ট তাদের রিপোর্ট জমা দেয়।

সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে রিপোর্টটি হাইকোর্টে ১১ অগাস্ট রেকর্ড করা হয়। কিন্তু ১২ দিন পরে তার তালিকাভুক্তি করা হয়। নতুন করে পরীক্ষার পরে সুপ্রিম কোর্ট এদিন গর্ভধারণ বন্ধ করার অনুমতি দেয়।

সুপ্রিম কোর্টে এদিন আদেশে বলেছে চিকিৎসা পদ্ধতিতের পরে ভ্রূণ জীবিত পাওয়া গেলে, ভ্রূণের বেঁচে থাকা নিশ্চিত করতে হাসপাতালের ইনকিউবেশন-সহ সব সুযোগ সুবিধা দিতে হবে। তারপরে রাষ্ট্র শিশুটিকে দত্তক নেওয়ার জন্য নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+