মণিপুর ইস্যুতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি, দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ INDIA-গোষ্ঠীর ৩১ সাংসদের
মণিপুর ইস্যুতে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে দরবার বিরোধীদের। ৩১ জন বিরোধী দলের সাংসদ দেখা করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মু্র্মুর সঙ্গে এবং মণিপুরের অচলাবস্থার কথা জানিয়ে রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করেন তাঁরা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ছিলেন সেই প্রতিনিধি দলের নেতৃত্বে।
রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতিকে একটি স্মারকলিপি জমাদেন তাঁরা। এই প্রতিনিধি দলে ছিলেন INDIA- গোষ্ঠীর ২১ জন সাংসদ যাঁরা মণিপুরে গিয়ে পরিস্থিতি ঘুরে দেখেছিলেন। তাঁরা মণিপুরের পরিস্থিতিত সরেজমিনে খতিয়ে দেখে সেখানকার পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতি মুর্মুকে বর্ণণা দিয়েছেন।

মণিপুর ইস্যুতে উত্তাল লোকসভা। বাদল অধিবেশন শুরুর প্রথম দিন থেকেই উত্তাল হয়ে উঠেছে সংসদ ভবন। বিরোধীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি দাবি করে সোচ্চার হয়েেছ। তার জেরে এক প্রকার অচলাবস্থা তৈরি হয়েছে সংসদে। বিরোধীরা অভিযোগ করেছেন যেভাবেই হোক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এর জবাব দিতেই হবে।
ইতিমধ্যেই সংসদে মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন বিরোধীরা। তাঁরা অভিযোগ করেছেন মণিপুরে শান্তি স্থাপনে ব্যর্থ মোদী সরকার। তাই মোদী সরকারের ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই বলে দাবি করেছেন তাঁরা। সেকারণে প্রধানমন্ত্রী মোদীর অপসারণ দাবি করেছেন বিরোধী দলের সাংসদরা। স্পিকার অনাস্থা প্রস্তাব গ্রহনও করেছে।
মণিপুর ইস্যুতে সংসদে আলোচনায় রাজি হয়েছিল মোদী সরকার। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনও বক্তব্য রাখেননি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বক্তব্য রাখেন। মণিপুরের পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। সেখানে নারী নির্যাতন চরম আকার নিয়েছে।

কয়েকদিন আগেই মণিপুরে দুই মহিলাকে নগ্নকরে হাঁটানো এবং তাঁদের গণধর্ষণের ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তারপরেই শোরগোল পড়ে যায় গোটা দেশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ঘটনাকে গোটা দেশের কাছে লজ্জাজনক বলে দুঃখ প্রকাশ করেছেন।
কিন্তু মণিপুরের পরিস্থিতি যে মোদী সরকার গোপন করার চেষ্টা করেছে তার অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধীরা। তাঁরা কিছুতেই মেনে নিতে পারছেন না মণিপুরের পরিস্থিতি। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখে রীতিমতো শঙ্কা প্রকাশ করেছেন বিরোধী দলের সাংসদরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications