Ayodhya's Ram Temple: রোদ-জল লাগবে না ভক্তদের গায়ে, কী কী ব্যবস্থা থাকছে রাম মন্দিরে
Ayodhya's Ram Temple: বহু বছরের ইতিহাসের সাক্ষী অযোধ্যা। এখানকার পাথরে পাথরে যেন পৌরানিক কাহিনি কথা বলে। দেওয়ালে কান পাতলে ফিরে যাওয়া যায় কয়েকশ বছর আগে। সেই শহর এবার সেজে উঠছে নতুন চেহারায়। প্রবেশদ্বার থেকে শুরু করে শিল্প-স্থাপত্যে গোটা দেশের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চলেছে অযোধ্যা।
হিন্দুত্বের নির্দশন মাথায় রেখে, মানুষের আবেগের কথা ভেবে সাজানো হচ্ছে অযোধ্যার মন্দির চত্বর। নির্মাণকাজের (Ayodhya's Ram Temple) দায়িত্বে রয়েছেন টাটা কনসাল্টিং ইঞ্জিনিয়ার্সের চিফ কনস্ট্রাকশন ম্যানেজার রাজীব কুমার দেও। পুরোদমে চলছে কাজ। ভক্তদের দর্শনে যাতে কোনও সমস্যা না হয় তাঁরা যাতে আধ্যত্মিক অভিজ্ঞতার সাক্ষী থাকতে পারেন সেজন্যে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ওয়ান ইন্ডিয়াকে রাজীব কুমার দেও জানিয়েছেন, যে রাস্তা দিয়ে ভক্তরা মন্দিরের দিকে যাবেন সেটা এমন ভাবে তৈরি করা হচ্ছে যাতে তাঁরা রোদ-জল থেকে সুরক্ষিত থাকবেন। এমনকি খালি পায়ে হেঁটে যেতেও যাতে কষ্ট না হয় সে কথাও মাথায় রাখা হয়েছে। দেশের ধর্ম এবং আধ্যাত্মিকতার প্রতীক হিসাবে রামমন্দিরের তাৎপর্য অনেক বেশি বলেই জানিয়েছেন টাটা কনসাল্টিং ইঞ্জিনিয়ার্সের চিফ কনস্ট্রাকশন ম্যানেজার।
তাঁর কথায়, ভক্তরা ইতিমধ্যে নির্মাণকাজের (Ayodhya's Ram Temple) প্রশংসা করছেন। মন্দির চত্বরে (Ayodhya's Ram Temple) থাকা ব্যবসায়ীরাও এই মন্দির নির্মাণে খুব খুশি বলেও দাবি তাঁর। অন্যদিকে এলাকার এক ব্যবসায়ী অর্জুন জানিয়েছেন, মন্দিরের মন্দিরের কাজ যতই এগোচ্ছে ততই বাড়ছে ব্যবসা।
ভক্তদের জন্যে মন্দির চত্বরে থাকছে লকার রুম, ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা, বিশ্রাম নেওয়ার স্থান এবং পোশাক বদলানোর ঘর সহ একাধিক ব্যবস্থা। রাজ কিশোর নামে দর্শনার্থী বলেন, মন্দিরের (Ayodhya's Ram Temple) কাজ সম্পন্ন হলে পর্যটন বাড়বে।
রাজস্থান, মহারাষ্ট্র এবং হায়দরাবাদের মতো জায়গা থেকে লাখে লাখে দর্শনার্থীরা যাচ্ছেন নির্মিয়মান মন্দির দেখতে। মহারাষ্ট্রের এক পরিবার মাঝে মধ্যেই যান মন্দির দর্শনে। তাঁরা জানিয়েছেন, রামমন্দির তৈরি নিয়ে কতটা উৎসাহী। মন্দির তৈরির জন্যে বিভিন্ন ধরনের সামগ্রী যাচ্ছে দেশের বিভিন্ন জায়গা থেকে। রাজস্থান থেকে গিয়েছে লাল পাথর। যা দিয়ে তৈরি হচ্ছে করিডরের দেওয়াল। পুনে থেকে গিয়েছে স্টিলের গার্ড।
আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের ২২ জানুয়ারি ঐতিহাসিক রামমন্দিরের (Ayodhya's Ram Temple) উদ্বোধন হবে। আর তা করবেন প্রধানমন্ত্রী নরেব্দ্র মোদী। পর্যটনের কথা মাথায় রেখে তার আগেই খুলে যাচ্ছে অযোধ্যা বিমানবন্দর। খুলে দেওয়া হয় অযোধ্যা রেল স্টেশনও।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications