এক মাস পূর্ণ হল! জনগণকে ধন্যবাদ জানিয়ে ব্লগে বার্তা নরেন্দ্র মোদীর

শুরুতেই দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, "গত ৬৭ বছর ধরে যে সরকারগুলি ছিল, তাদের তুলনায় এই এক মাস কিছুই নয়। কিন্তু আমি বলতে চাই, এই সময়ে আমরা সবাই প্রতিটি মুহূর্ত উৎসর্গ করেছি দেশের মানুষের সেবায়। শুধুমাত্র জাতীয় স্বার্থের কথা ভেবে আমরা প্রতিটি সিদ্ধান্ত নিয়েছি। এক মাস আগে যখন দায়িত্ব নিয়েছিলেন, তখন আমি ভাবতাম যে, আমি এই পদে নতুন। কিছু লোক মনে করেছিলেন, কেন্দ্রীয় সরকারের জটিল কাজকর্ম শিখতে আমার অন্তত এক থেকে দু'বছর সময় লাগবে। সৌভাগ্যক্রমে এমন ভাবনা আর আমি ভাবছি না। আমার আত্মবিশ্বাস ও সংকল্প বেড়েছে। এই কৃতিত্ব আমি দিতে চাই আমার সহকর্মীদের মন্ত্রীদের। ওঁদের যৌথ অভিজ্ঞতা, বুদ্ধিমত্তা আমাকে সহায়তা করেছে। এ ছাড়া চারবার মুখ্যমন্ত্রী থাকার অভিজ্ঞতাও আমার কাজে লেগেছে।"
তিনি আরও লিখেছেন, "২৬ জুন গুরুত্বপূর্ণ আরও একটি কারণে। ১৯৭৫ সালের এই দিন জরুরি অবস্থা কার্যকর হয়েছিল, যা তার আগের দিন সন্ধেবেলা ঘোষণা করা হয়। আমি তখন তরুণ। সেই কঠিন সময়ে অনেক স্মৃতি আমার মনে আছে। আজ আমাদের প্রতিজ্ঞা করার দিন। ভালো শাসনব্যবস্থার মাধ্যমে আমরা এমন শক্তিশালী প্রতিষ্ঠানের জন্ম দেব যাতে সেই সব কালো দিন আর ফিরে না আসে।"
তিনি ব্লগটি শেষ করেছেন এই বলে যে, "আমি আপনাদের আশ্বাস দিচ্ছি যে, আমরা আগামী দিনে ভারতকে বৃহত্তর জায়গায় নিয়ে যাব।"
<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/ron3SNfupko?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></center>
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications