Congress on Mohan Bhagwat: “আরএসএস-বিজেপির ভণ্ডামির শেষ নেই!” ভাগবত-কথা তুলে খোঁচা কংগ্রেসের
Congress on Mohan Bhagwat: মন্দির মসজিদ বিতর্ক নিয়ে দিনকয়েক আগেই আরএসএস প্রধান (RSS Chief) মোহন ভাগবত বলেছিলেন, রামমন্দির তৈরির পর কিছু কিছু লোক নিজেদের হিন্দুদের নেতা মনে করছেন। মঙ্গলবার সেই মন্তব্যের পাল্টা খোঁচা কংগ্রেসের। আরএসএস ও বিজেপির ভন্ডামি সব সীমা ছাড়িয়ে গিয়েছে বলে তোপ দাগল হাত শিবির।
মোহন ভাগবতকে দিয়ে উগ্র হিন্দুত্বের বিরোধিতা করিয়ে বিজেপি স্বচ্ছ ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করলেও আড়ালে থেকে তারা মসজিদের ভেতরে মন্দিরই খোঁজে বলে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। এদিন সাংবাদিক বৈঠকে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, "শাক দিয়ে মাছ ঢাকতে বিজেপি মোহন ভাগবতকে আসরে নামিয়ে দেয়। আর ঠিক তারপরই উল্টো কাজটা করে।"

নরেন্দ্র মোদীকে (Narendra Modi) সরাসরি নিশানা করে এদিন জয়রাম রমেশ (Jairam Ramesh) বলেন, "মোদী যেদিন সংসদে প্রথমবার পা রেখেছিলেন, সংসদের সামনে তিনি নতমস্তক হয়েছিলেন। এখন আমরা নতুন সংসদ ভবন পেয়েছি। গত নভেম্বরে সংবিধানের সামনে নতমস্তক হয়েছিলেন উনি। মোদী আসলে নতুন সংসদ ভবনের সাখে নতুন সংবিধানও চান।"
এদিন কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল (KC Venugopal) বলেন, ভাগবত যা পরামর্শ দিয়েছেন বাস্তবে তার উল্টোটাই হচ্ছে। তাঁর অভিযোগ, গত সোমবারই কেরলের স্কুলে বড়দিন উদযাপনে বাধা দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। তিনি বলেন, "জার্মানিতে বড়দিনের অনুষ্ঠানে গিয়ে খ্রিষ্টানদের উপর হামলার ঘটনার নিন্দা করেন মোদী, কিন্তু মণিপুর নিয়ে মৌনব্রত পালন করছেন মোদী। শুধু ঘৃণা আর ঘৃণা।"
প্রসঙ্গত, মোহন ভাগবত এক সভা থেকে সম্প্রতি বলেছিলেন, "সাম্প্রদায়িক সম্প্রীতির নজির তৈরি করা উচিত ভারতে। রাম মন্দিরের নির্মাণ হওয়ার পর বাবরি মসজিদের মতো ইস্যু তুলে কিছু কিছু নেতা নিজেদের হিন্দুদের ধ্বজাধারী মনে করছেন, এটা কিন্তু একেবারেই গ্রহণযোগ্য নয়। প্রতিদিনই নতুন করে ইস্যু তোলা হচ্ছে। এটা কীভাবে মানা যায়? এরকমটা চলতে পারে না।"
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications