নোট বাতিল নিয়ে ভিডিও পোস্ট নরেন্দ্র মোদীর, কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী
নোট বাতিলের বর্ষপূর্তিতে সাত মিনিটের একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নোট বাতিলের বর্ষপূর্তিতে সাত মিনিটের একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নোট বাতিলের সুফল নিয়ে সেখানে বার্তা দেওয়া রয়েছে। নিজের টুইটার অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেছেন তিনি। আজকের দিনেই একবছর আগের সন্ধ্যায় ৫০০ ও ১ হাজারের নোট বাতিল করে দেয় কেন্দ্র।

কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলগুলি এদিন সারা দেশে নোট বাতিলের বিরোধিতা করে কালো দিবস পালন করে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে। এদিকে নোট বাতিলের বর্ষপূর্তিতে বিজেপি কালো টাকা বিরোধী দিবস হিসাবে পালন করছে।
ভিডিওতে দাবি করা হয়েছে, কেন্দ্র ক্ষমতায় আসার প্রথম দিন থেকেই কালো টাকার বিরুদ্ধে পদক্ষেপ করেছে কেন্দ্র সরকার। মানুষের মন বুঝে কড়া অবস্থান নিয়েছে। কালো টাকার বিরুদ্ধে এভাবে লড়া যায় তা আগে কেউ কল্পনাও করতে পারেনি। ছোটখাটো অসুবিধাকে দূরে সরিয়ে রেখে কেন্দ্র মানুষের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে। একনজরে দেখে নিন ভিডিওতে ঠিক কী বার্তা দিতে চেয়েছে মোদী সরকার।
Here are the benefits of demonetisation, encapsulated in this short film. Have a look. #AntiBlackMoneyDay pic.twitter.com/rPmGUYnTzI
— Narendra Modi (@narendramodi) 8 November 2017
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications