৩০০ মিটারের রাইডে ওলা চার্জ করল ১৪৯ কোটি টাকা!
৩০০ মিটারের ওলা রাইডের জন্য ওলা সুশীলকে ১৪৯ কোটি টাকা চার্জ করল। ১ এপ্রিল এ ঘটনা ঘটলেও এই ঘটনা নিছক মজা করা বা বোকা বানানোর জন্য নয়!
নয়াদিল্লি, ৫ এপ্রিল : এবছরের এপ্রিল ফুল দিনটি হয়তে জীবনে কোনওদিনও ভুলতে পারবেন না মুম্বইয়ের সুশীল নারসিয়ান। ৩০০ মিটারের ওলা রাইডের জন্য ওলা সুশীলকে ১৪৯ কোটি টাকা চার্জ করল। ১ এপ্রিল এ ঘটনা ঘটলেও এই ঘটনা নিছক মজা করা বা বোকা বানানোর জন্য নয়!
মালাড়ে নিজের বাড়ি থেক বকুলা মার্কেট যাবেন বলে ওলা বুক করেছিলেন সুশীল। কিন্তু গাড়ির চালক কোনও কারণবশত তাঁর বাড়ি খুঁজে পাচ্ছিলেন না। তাই গাড়ির চালকের কাছে পৌঁছতে হাঁটা শুরু করে দেন সুশীল। কিন্তু পিক আপ পয়েন্টে পৌঁছতে পৌঁছতে গাড়ির চালক সুশীলের ট্রিপ বাতিল করে দেন।

অগত্যা, অন্য একটি ক্যাব বুক করার জন্য ওলা অ্যাপ খুলে চক্ষু ছানাবড়া সুশীলের। তিনি ক্যাব বুক করতে পারছেন না কারণ ওলার অ্যাকাউন্টে বকেয়া টাকা হিসাবে ১,৪৯,১০,৫১,৬৪৮ টাকা দেখাচ্ছে। অর্থাৎ পরের ক্যাব বুক করতে হলে ১৪৯ কোটি টাকা মেটাতে হবে সুশীলকে। এদিকে ট্রিপের ১২৭ টাকাও ইতিমধ্যে ওলা ওয়ালেট থেকে কেটে নেওয়া হয়েছে। মাত্র ৩০০ মিটারের ট্রিপের জন্য ১৪৯ কোটি টাকা দিতে হবে সুশীলকে?
For a ride that didn't come to location specified, driver did not takeppen the door, I'm charged and how! Jai ho @Olacabs. Riding Uber now pic.twitter.com/SIOAFzs77g
— Sushil Narsian (@SushilNarsian) April 1, 2017
প্রথমটায় সুশীল ভেবেছিলেন হয়তো এপ্রিল ফুল দিবসে তাঁকে এপ্রিল ফুল বানানো হচ্ছে। তারপর সংস্থার সোস্যাল মিডিয়া পেজে গিয়ে বিষয়টি জানান সুশীল। তখন সংস্থার তরফে জানানো হয়, প্রযুক্তিগত কোনও সমস্যার কারণে এই ভুলটি হয়েছে। তাঁর ওয়ালেট থেকে কাটা ১২৭ টাকা ওয়ালেটে ফিরিয়ে দেওয়া হবে পাশাপাশি ১৪৯ কোটি টাকার সমস্যাও মিটিয়ে দেওয়া হবে।
এই গোটা ঘটনায় বিস্মিত সোস্যাল মিডিয়া। যদিও সুশীল জানিয়েছন সংস্থার উপর কোনও ক্ষোভ বা রাগ নেই। প্রযুক্তিগত সমস্যা হতেই পারে তবে ওলার তরফে বিষয়টি দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। আর তাই আগামী দিনেও তিনি ওলা ব্যবহার করবেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications