লুধিয়ানায় ওলা ক্যাব সিইও-র ঠাকুমা ও কাকিমাকে নৃশংসভাবে খুন, তদন্তে পুলিশ
লুধিয়ানা, ৪ ফেব্রুয়ারি : ওলা ক্যাবের সিইও ভাবিশ আগরওয়ালের ঠাকুমা ও কাকিমাকে লুধিয়ানার শের-এ -পাঞ্জাব কলোনির বাড়িতে গত ২৯ জানুয়ারি নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনায় বাড়ির পরিচারিকা পূজাকে আটক করে পুলিশ। কিন্তু পুজার দাবি হেফাজতে নিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। আর এর জেরেই সৃষ্টি হয়েছে বিতর্ক। যদিও পুলিশ এখনও খুনের কিনারা করতে পারেনি।
পুলিশের মতে, লুধিয়ানার এই 'ডবল মার্ডার' মামলায় পূজার হাত রয়েছে। পূজার ফোন থেকে রাত ১২ টা ৪৩ মিনিটে একটি ব্ল্যাঙ্ক কল যায়। এবং খুন দুটি হয়েছে রাত দেড়টা নাগাদ। দুটি মৃতদেহই প্রথম দেখেছে পূজা। তদন্তের স্বার্থে পূজাকে আটক করে পুলিশ। এরপরই তার পরিবার ও সম্প্রদায়ের তরফে বিক্ষোভ শুরু হয়। তাদের দাবি, পুলিশ বেআইনিভাবে পূজাকে আটকে করেছে এবং হেফাজতে নিয়ে অকথ্য অত্যাচার ও মারধর করেছে। এরপর বাধ্য হয়ে পূজাকে ছেড়ে দেয় পুলিশ।

লুধিয়ানার বাড়িতে যে দুজন মহিলার মৃত্যু হয়েছে তার মধ্যে একজন পুষ্পবতী আগরওয়াল (৮৪) ভাবিশের ঠাকুমা ও অন্যজন কাকিমা ডাঃ সরিতা আগরওয়াল (৫৭) বছর, পেশায় নারীরোগ বিশেষজ্ঞ। দুটি মৃতদেহেরই মাথায়, গলায়, হাতে ও পায়ে একাধিক ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী হাতুড়িরও ব্যবহার করা হয়ে থাকতে পারে। যদি এই ধরনের ভারী ও ভোঁতা কোনও অস্ত্রই ঘটনাস্থল থেকে উদ্ধার হয়নি।
রাত ২ টো ১৫ মিনিট নাগাদ পূজা পুলিশকে খবর দেয়।পূজার পাশাপাশি আগরওয়াল পরিবারের বাকি কর্মচারিদের সঙ্গেও কথাবার্তা বলে পুলিশ। পরিবারের প্রাক্তন দুই গাড়ির চালককে খুঁজছে পুলিশ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications