Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

চওড়া হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের থাবা, আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছুঁইছুঁই! রাজ্যে তৈরি বিশেষজ্ঞ কমিটি

চওড়া হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের থাবা, আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছুঁইছুঁই! রাজ্যে তৈরি বিশেষজ্ঞ কমিটি

গোটা দেশজুড়ে ক্রমেই চওড়া হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের থাবা। এদিকে ইতিমধ্যেই 'ব্ল্যাক ফাঙ্গাস'কে নোটিফায়েড রোগ বলে ঘোষণা করেছে রাজ্য সরকার। এখন থেকে রাজ্যের অভ্যন্তর এই রোগে কেউ আক্রান্ত হলে তা অবশ্যই সরকারকে জানাতে হবে। অন্যদিকে কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে গোটা দেশজুড়ে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছুঁইছুঁই। যার মধ্যে বেশির ভাগই গুজরাত, মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশ, এই তিন রাজ্য থেকে।

চওড়া হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের থাবা, আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছুঁইছুঁই! রাজ্যে তৈরি বিশেষজ্ঞ কমিটি

সরকারি পরিসংখ্যান বলছে এথনও পর্যন্ত গোটা দেশে এই রোগে আক্রান্ত হয়েছেন এই ছত্রাকে সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৭১৭ জন। তালিকায় শীর্ষ স্থানে রয়েছে গুজরাত। মোদী রাজ্যে সর্বাধিক মানুষ এই কালো ছত্রাকের শিকার বলে জানা যাচ্ছে। এদিকে গত সপ্তাহেই ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি হিসেবে ঘোষণা করেছে কেন্দ্র।

পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত গুরাতে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮৫৯। তার পরেই রয়েছে মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা ২,৭৭০। তারপর অন্ধ্রপ্রদেশে। দক্ষিণের এই রাজ্যে এখনও পর্যন্ত ৭৬৮ জন সংক্রমিত হয়েছেন এই ফাঙ্গাসে। রাজধানী দিল্লিতে আক্রান্তের সংখ্যা ৬২০ জন। অন্যদিকে ব্ল্যাক ফাঙ্গাসের সঙ্গে সঙ্গে গোটা দেশ আতঙ্ক বাড়াতে শুরু করেছে সাদা ও হলুদ ছত্রাকও। যা ব্ল্যাক ফাঙ্গাসের থেকেও অধিক মাত্রায় সংক্রামক বলে মনে করা হচ্ছে।

এদিকে এদিকে, 'ব্ল্যাক ফাঙ্গাস' মোকাবিলায় ২০ সদস্যের বিশেষজ্ঞ-পরামর্শদাতা কমিটি গঠন করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই কমিটি রাজ্যে মিউকরমাইকোসিস পরিস্থিতি এবং তার চিকিৎসার বিষয়গুলি খতিয়ে দেখবে ও পরামর্শদাতার কাজ করবে বলে খবর। এই রোগ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই করোনা রোগীদের। করোনা রোগীকে স্টেরয়েড দিয়ে চিকিৎসা করার ফলেও কালো ছত্রাকের সংক্রমণ বাড়ছে বলে খবর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+