Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আন্নার পর বুখারিও 'ধর্মনিরপেক্ষ' মমতাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান

আন্নার পর বুখারিও 'ধর্মনিরপেক্ষ' মমতাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান
কলকাতা, ২৫ ফেব্রুয়ারি : আন্না হাজারের পর দিল্লি জামা মসজিদের শাহি ইমাম সইদ আহমেদ বুখারিও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ। জানিয়ে দিলেন ধর্মনিরপেক্ষ ভারত গড়তে চাইলে মমতাই হবে আদর্শ প্রধানমন্ত্রী।

আন্নারই ঢংয়ে বুখারিও সমস্ত অবিজেপি মুখ্যমন্ত্রীদের কাছে লিখিতভাবে সাচার কমিশনের প্রস্তাব বাস্তবায়ণের বিষয়ে জানতে চান গত ৩০ জানুয়ারি। গত ১৯ ফেব্রুয়ারি একমাত্র মমতা বন্দ্যোপাধ্য়ায়ই তার চিঠির জবাব দেন। সংখ্যালঘুদের জন্য কী করেছেন, তাদের উন্নয়নের জন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছে সবটাই ওই চিঠিতে জানিয়েছেন মমতা।

'মমতা একজন ধর্মনিরপেক্ষ নেত্রী, তিনি বিজেপি বা এনডিএ-র সঙ্গে হাত মেলাবেন না'

মমতা পাঠানো বিস্তারিত উত্তরে প্রসন্ন বুখারি। তিনি জানিয়েছেন, রাজ্যে সংখ্যালঘু ও মুসলমানদের জন্য মমতা যা করেছেন তা প্রসংশনীয়। বুখারির কথায়, আমি ব্যক্তিগতভাবে মনে করি মমতা একজন ধর্মনিরপেক্ষ নেত্রী, তিনি বিজেপি বা এনডিএ-র সঙ্গে হাত মেলাবেন না। ওর মতো ধর্মনিরপেক্ষ নেত্রীরই প্রয়োজন ভারতের, যে কাজে বিশ্বাস করে, কথায় নয়।

যদিও বুখারির কথায় যে সংখ্যালঘু ও মুসলিম সম্প্রদায় সহমত পোষণ করছে তা না। রেড রোডের নামাজের নেতৃত্বে থাকা মৌলানা কোয়ারি ফাজরুল রহমান জানিয়েছেন, মমতা একজন ধর্মনিরপেক্ষ নেত্রী বটে, তবে তিনি একা নন, আরও অনেকেই রয়েছেন। পশ্চিমবঙ্গে মোটে তিনি কাজ শুরু করেছেন, সংখ্যালঘুদের জন্য অনেক প্রকল্পই এখনও অর্থের কারণে আটকে রয়েছে। এখনও অনেক পথ এগোতে হবে ওকে। তাই এখনই ওকে প্রধানমন্ত্রী হিসাবে দেখাটা হয়তো ভুল হবে।

বাংলায় ২৭ শতাংশ মুসলিম সম্প্রদায়, যারা বিধানসভার ২৯৪ টি আসনের মধ্যে কমপক্ষে ১৪০টি আসনে প্রভাব ফেলতে পারে। মার্চ মাসে বুখারি পশ্চিমবঙ্গে আসতে পারেন। তখন স্বভাবতই মুখ্যমন্ত্রী মমতার সঙ্গেও দেখা করবেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+