জম্মু-কাশ্মীরে 'মানব ঢাল' ইস্যুতে সেনা আধিকারিকের পাশেই রয়েছে সরকার
যে সেনা আধিকারিক পাথর নিক্ষেপকারীকে জিপের সঙ্গে বেঁধে মানব ঢাল বানিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, হাজারো বিতর্ক সত্ত্বেও কেন্দ্রীয় সরকার এবার তাঁর পাশে দাঁড়ানোরই সিদ্ধান্ত নিয়েছে।
নয়াদিল্লি, ১৭ জানুয়ারি : যে সেনা আধিকারিক পাথর নিক্ষেপকারীকে জিপের সঙ্গে বেঁধে মানব ঢাল বানিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, হাজারো বিতর্ক সত্ত্বেও কেন্দ্রীয় সরকার এবার তাঁর পাশে দাঁড়ানোরই সিদ্ধান্ত নিয়েছে। তদন্তে সরকার জানতে পেরেছে ওই আধিকারিক অনিচ্ছাকৃত এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
তদন্তে জানা গিয়েছে ওই সেনা আধিকারিক এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন কারণ, তাঁর ইউনিটকে সেই রাস্তা পার করে যেতে হত যেখানে পাথক নিক্ষেপকারীদের একটা বড় দল রাস্তা জুড়ে দাঁড়িয়েছিল হামলা করার জন্যই। কেন্দ্র মনে করছে অসামান্য ও অস্বাভাবিক পরিস্থিতিতে ওই সেনা আধিকারিক একটা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন।

সেনা সূত্রের দাবি, সেই সময় যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা কোনও ভাবেই এড়ানো যেত না, বরং যেভাবেই হোক সেই পরিস্থিতির মোকাবিলা করতে হত। ইউনিটকে পাথর নিক্ষেপকারীরা ঘিরে ফেলেছিল। অনেকে ছাদ থেকে নিশানা তাক করে তৈরি হয়েছিল। এরা সেনার ইউনিটের অপেক্ষায় ছিল, যাতে সেনার গাড়ি দেখলেই হামলা চালাতে পারে।
এই পরিস্থিতি এড়িয়ে ওই রাস্তা পার করার কোনও উপায় ছিল না সেনার কাছে। এই পরিস্থিতিতে ইউনিটকে বাঁচাতে মানব ঢাল ছাড়া আর কোনও উপায় না দেখেই ওই সেনা আধিকারিক সেনা আধিকারিক এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন বলে তদন্তে উঠে এসেছে।
আজ সোমবার প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি বৈঠক করবে এবং সেনা বাহিনীকে আশ্বস্ত করবেন যে সরকার তাদের সঙ্গে রয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications