Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Opposition INDIA bloc: শুধু এনডিএ নয়, এবার ইন্ডিয়া-র নজরে 'স্পিকার' পদ

Opposition INDIA bloc: স্পিকার পদের জন্য আবেদন করতে পারে বিরোধী দল, লোকসভার প্রথম অধিবেশন শুরুর আগে এমনই খবর সামনে আসছে। সূত্রের খবর, ডেপুটি স্পিকার পদ না পেলে স্পিকার পদের জন্য আবেদন করতে পারে ইন্ডিয়া জোট। আগামী ২৪ জুন লোকসভার প্রথম অধিবেশন শুরু হচ্ছে, চলবে ৩ জুলাই পর্যন্ত।

৯ দিনের এই বিশেষ অধিবেশনের মধ্যে ২৬ জুন থেকে শুরু হবে স্পিকার বাছাইয়ের প্রক্রিয়া। ইতিমধ্যে নীতীশ কুমারের দল এবং চন্দ্রবাবুর টিডিপি স্পিকার পদ দাবি করেছে বলে খবর। এমনকি বিজেপিও চায় স্পিকার পদ তাঁদের হাতেই থাকুক। এই অবস্থা 'ইন্ডিয়া' ব্লকের দাবি ঘিরে চড়ছে পারদ।

Opposition INDIA bloc

১৭ তম লোকসভায় স্পিকার পদে ছিলেন ওম বিড়লা আর ডেপুটি স্পিকার পদ ফাঁকাই ছিল। ২৩৩ আসনে ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা (Opposition INDIA bloc) জয়ী হয়েছে।

আর অন্যদিকে, তৃতীয়বার সরকার গঠন করতে সক্ষম হয়েছে বিজেপি। উত্তর প্রদেশ, রাজস্থান, হরিয়ানায় বড়সড় ধাক্কা খেয়েছে এনডিএ। রায় ১০ বছর পর আবার জোট নির্ভর সরকার গঠন হচ্ছে। তাই এবার স্পিকার পদের গুরুত্বও অনেক বেশি। এনডিএ-র নজর রয়েছে ওই পদে। স্পিকার পদ শাসক বা বিরোধী জোটের শক্তির প্রতীক হিসেবে গণ্য হয়।

অন্যদিকে ডেপুটি স্পিকারের পদের গুরুত্বও কম নয়, যে স্পিকারের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবে। লোকসভার প্রিসাইডিং অফিসারের কাজ করেন স্পিকারের, হাউস পরিচালনার জন্য এই পদ গুরুত্বপূর্ণ। ফল প্রকাশের পর থেকেই স্পিকার পদ নিয়ে শুরু হয় জল্পনা। তবে জেডিইউ নেতা কে সি ত্যাগী জানিয়েছেন, তারা ও টিডিপি এনডিএ-র অংশ। তাই বিজেপি যাঁকে মনোনীত করবে, তাঁকেই মেনে নেবেন তাঁরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+