ফুঁসছে যমুনা, দিল্লিতে জারি বন্যা সতর্কতা, লোহা পুলে বন্ধ হল যান চলাচল
গত কয়েকদিন ধরেই বিপদ সঙ্কেত আসছিল। সোমবার যেন আরও বাড়তে শুরু করেছে যমুনার জল। সোমবার বিকেল ৩টে থেকে বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে জল।
গত কয়েকদিন ধরেই বিপদ সঙ্কেত আসছিল। সোমবার যেন আরও বাড়তে শুরু করেছে যমুনার জল। সোমবার বিকেল ৩টে থেকে বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে জল। আগাম বিপদ আঁচ করতে পেরে লোহা পুলে যান চলাচল বন্ধ করে দিল দিল্লি ট্রাফিক পুলিস। টুইট করে দিল্লি ট্রাফিক পুলিসের পক্ষ থেকে জানানো হয়েছে জেলা শাসকের নির্দেশ মেনেই লোহা পুলের উপর দিয়ে সবরকম যান চলাচল বন্ধ করা হল। পরবর্তী নির্দেশ না বেরোনো পর্যন্ত সব যান চলাচল বন্ধ থাকবে।

হরিয়ানার হিরাকুঁদ ব্যারেজ থেকে জল ছাড়ার কারণেই যমুনা নদীর জল বাড়তে শুরু করে। প্রায় ৮.৪৭ লাখ কিউসেক জল ছাড়া হয়েছে। আজ পর্যন্ত এই পরিমান জল কখনও ছাড়া হয়নি বলে জানিয়েছেন সেচ দফতরের আধিকারিকরা। আর জল ছাড়লে দিল্লিতে জল ঢুকে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
পরিস্থিতি মোকাবিলায় সকাল থেকেই দফায় দফায় আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ইতিমধ্যেই যমুনা নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারী বাসিন্দাদের এলাকা খালি করার নির্দেশ জারি করেছে প্রশাসন। আগামী ৪৮ এলাকা নদী তীরবর্তী এলাকায় বন্যা সতর্কতা জারি করা হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications