Parliament: গণেশ চতুর্থীতেই ‘গৃহপ্রবেশ’ সংসদের নতুন ভবনের, বিশেষ অধিবেশন দিয়েই হবে উদ্বোধন
গণেশ চতুর্থীতে নতুন ভবনে বসবে বিশেষ অধিবেশন। সেইসঙ্গে উদ্বোধন হবে সংসদের নতুন ভবনের। পুরনো ভবনে অধিবেশন সূচনা হলেও পরদিন অধিবেশন শুরু হবে নতুন ভবনে। সাংসদরা নতুন গৃহে প্রবেশ করবেন এই অধিবেশনের মাধ্যমেই। অর্থাৎ ১৮ সেপ্টেম্বরই সংসদের পুরনো ভবনে শেষ অধিবেশন।
১৯ সেপ্টেম্বর গণেশ চতুর্থীতে সংসদের বিশেষ অধিবেশন পুরনো ভবন থেকে নতুন ভবনে স্থানান্তরিত হবে। এই বিশেষ অধিবেশন বসবে পাঁচদিন। সদস্যদের পৃথকভাবে অস্থায়ী ক্যালেন্ডার সম্পর্কে অবহিত করা হবে বিশেষ অধিবেশনের মাধ্যমে। নতুন ভবনের উদ্বোধন ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এবার অধিবেশন শুরুর মাধ্যমে গৃহপ্রবেশের পালা।

সেই গৃহপ্রবেশের দিন স্থির হয়েছে গণেশ চতুর্থীতে। গত ২৮ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন নতুন সংসদ ভবনের। লোকসভা এবং রাজ্যসভা সচিবালয় সূত্রে জানিয়েছে সংসদের উভয় কক্ষের একটি অধিবেশন প্রশ্নোত্তর পর্ব ছাড়াই অনুষ্ঠিত হবে।
এই অধিবেশনে মোট পাঁচটি বৈঠক হবে এবং সদস্যদের অস্থায়ী ক্যালেন্ডার সম্পর্কে আলাদাভাবে অবহিত করা হবে বলে উভয়কক্ষের সচিবালয় জানিয়েছে। ১৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত পার্লামেন্টের বিশেষ অধিবেশন চলবে বলে সংসদ বিষয়কমন্ত্রী প্রহ্লাদ জোশী ঘোষণা করেছিলেন।
বিশেষ অধিবেশন ঘোষণার পর থেকেই নানা জল্পনার বাতাবরণ তৈরি হয়েছে। অমৃত কালের মধ্যে সংসদ ফলপ্রসূ আলোচনা ও বিতর্কের জন্য উন্মুখ হয়ে আছে বলে জোশী এক্স বার্তা বলেছিলেন। সাধারণত বছরে তিনটি সংসদীয় অধিবেশন হয়। বাজেট, বর্ষা ও শীতকালীন অধিবেশন। এবার সেখানে অন্তর্ভুক্ত হয়েছে একটি বিশেষ অধিবেশন।
বিশেষ অধিবেশন শুরুর একদিন পরে নতুন ভবনে বসবে দুই কক্ষের অধিবেশন। সরকার ইতিমধ্যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন বা এক দেশ এক নির্বাচনের প্রথা সুপারিশ করার জন্য একটি উচ্চ-পর্যায়ের কমিটি গঠন করছে। বিশেষ অধিবেশনে তা নিয়ে আলোচনা হতে পারে।
-
জ্বালানি সঙ্কট নিয়ে আতঙ্ক! লকডাউনের জল্পনায় স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী, কী বললেন হরদীপ সিং পুরী? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন












Click it and Unblock the Notifications