Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

New Income Tax Bill: লোকসভায় নতুন আয়কর বিল পেশ নির্মলার, কী কী বদল আনা হল? জানুন সবিশদে

New Income Tax Bill: বৃহস্পতিবার লোকসভায় নতুন আয়কর বিল পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। প্রথমে বিরোধীরা বিলের বিরোধিতা করলেও পরে ধ্বনিভোটে তা পাস করানো হয়। কেন্দ্রের দাবি, এটা নতুন কোনও আইন নয়, পুরোনো আয়কর আইনকেই একেবারে সরলীকৃত করা হয়েছে। কী কী বলা হল নতুন আয়কর বিলে?

২০২৬ এর পয়লা এপ্রিল থেকে এই নতুন আয়কর বিল কার্যকর হবে বলে মনে করা হচ্ছে। নতুন বিল বর্তমান আয়কর আইনের (Income Tax Act) তুলনায় সংক্ষিপ্ত। নতুন বিলে তুলনামূলক কম ধারা, উপধারা রাখা হয়েছে।

Nirmala Sitharaman

নতুন আয়কর বিল বুঝতে মানুষের সুবিধা হবে বলে দাবি কেন্দ্রের। পুরো বিলের তুলনায় ২০১টি পৃষ্ঠা কম রয়েছে নতুন বিলে। পুরোনো বিলে ৮২৩টি পৃষ্ঠা ছিল, নতুন বিলে তা কমিয়ে ৬২২টি পৃষ্ঠায় আনা হয়েছে।

নতুন আয়কর বিলে মূল্যায়ন বছরের পরিবর্তে "কর বছর" বা TAX Year ব্যবহার করা হয়েছে। ভুল বোঝাবুঝি দূর করতেই এই পদক্ষেপ। নতুন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে তাদের প্রতিষ্ঠা দিবস থেকেই কর বছর গণ্য করা হবে।

ধারা ৪৪এডি, ৪৪এই ও ৪৪ এডিএ নিয়ে দীর্ঘদিনের অস্পষ্টতা দূর করা হয়েছে। কর বাঁচাতে কেউ যদি ভুল তথ্য দেয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে নতুন আয়কর বিলে। প্রকৃত আয় গোপন রাখলে সম্পত্তিও বাজেয়াপ্ত হতে পারে। যারা কর দেন না, তাদের জরিমানা বা চড়া সুদ আরোপ করা হতে পারে।

নতুন আয়কর বিলে বাড়ানো হয়েছে এনপিএস ও ইপিএফের উপর কড় ছাড়ের সীমা। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ ও বিমায় বিনিয়োগের উপরও কর ছাড়ের সুবিধা মিলবে।

বাজেটে প্রস্তাবিত আয়কর স্ল্যাব অনুযায়ী স্ল্যাব রাখা হয়েছে নতুন আয়কর বিলে। অর্থাৎ ১২ লক্ষ টাকা বার্ষিক আয় পর্যন্ত উপার্জনকারীদের কোনও কর দিতে হবে না নতুন আয়কর কাঠামোর আওতায়।

নতুন আয়কর বিল অনুযায়ী ট্যাক্স হেডে পরিবর্তন করা হয়নি। কর আরোপ হয় এমন পাঁচটি ক্যাটেগরিও আগের মতোই রাখা হয়েছে। বেতনভোগী, ঘরবাড়ি সম্পত্তি, ব্যবসা, পেশাভিত্তিক, ক্যাপিটাল গেইনস ইত্যাদি। কোনও সম্পত্তি বা সম্পদ থেকে অর্জিত মুনাফার উপর মূলধন লাভ করের জন্য নতুন নিয়ম তৈরি করা হয়েছে।

এছাড়াও স্টার্ট আপ, এসএমই ও বিশেষ ব্যবসাগুলিকে কর ছাড় দেওয়া হয়েছে। রাজনৈতিক দল ও নির্বাচনী ট্রাস্টের আয় করমুক্ত করা হয়েছে। ধর্মীয় ট্রাস্ট বা সমাজসেবী বিভিন্ন প্রতিষ্ঠানের দান করা অর্থের উপরেও কর ছাড় দেওয়া হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+