ভোটে রিগিং বন্ধে নতুন EVM আনছে নির্বাচন কমিশন, জেনে নিন এর বৈশিষ্ট্য
ভোট ব্যবস্থায় আরও স্বচ্ছ্বতা আনতে ও আধুনিক করে তুলতে অত্যাধুনিক ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন কিনতে চলেছে ভারতের নির্বাচন কমিশন।
নয়াদিল্লি, ৩ এপ্রিল : ভোট ব্যবস্থায় আরও স্বচ্ছ্বতা আনতে ও আধুনিক করে তুলতে অত্যাধুনিক ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন কিনতে চলেছে ভারতের নির্বাচন কমিশন। সদ্য সমাপ্ত পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে ইভিএম নিয়ে নানা অভিযোগে সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। তবে এটি কারণ নয়। অনেক আগে থেকেই ইভিএম কেনার পরিকল্পনা করে ফেলেছিল কমিশন। এবার তা বাস্তব রূপ নিতে চলেছে।
এই নতুন ধরনের 'M3' টাইপ ইভিএম নিজে থেকে বেশ কিছু পরিস্থিতি যাচাই করতে পারবে বলে দাবি করা হচ্ছে। এটি 'পাবলিক কি ইন্টারফেস বেসড মিউচুয়াল অথেন্টিকেশন সিস্টেম' অনুযায়ী তৈরি হবে।

একই সংস্থার তৈরি ইভিএম মেশিন হলে তা একে অপরকে বার্তা প্রেরণ করতে পারবে। তবে আলাদা সংস্থার তৈরি হলে তার বৈশিষ্ট্য সমান হবে না। ফলে একে অপরকে গুকুত্বপূর্ণ সময়ে বার্তা প্রেরণ করতে পারবে না।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, নতুন ইভিএম কিনতে প্রায় ১৯৪০ কোটি টাকার মতো খরচ পড়বে যা ২০১৮ সালের নির্বাচন থেকে কাজে লাগানো হবে। তার পরের বছরই রয়েছে লোকসভা নির্বাচন। ফলে কিছুদিনের মধ্যেই এই সংক্রান্ত কোটেশন সংসদে জমা দিতে হবে নির্বাচন কমিশনকে।
২০০৬ সালের আগে যে সমস্ত ইভিএম কেনা হয়েছে সেগুলির সময়সীমা প্রায় শেষ হয়ে এসেছে। এই অবস্থায় নির্বাচন কমিশন চাইছে সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করতে ৯ লক্ষ ৩০ হাজার ৪৩০টি ইভিএম কিনতে। গতবছরের ডিসেম্বরে এজন্য নির্বাচন কমিশনকে ১০০৯ কোটি টাকা বরাদ্দও করেছে কেন্দ্র।
-
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন












Click it and Unblock the Notifications