নেস ওয়াদিয়ার বাবার কাছে 'ডনের' হুমকি ফোন, যোগসূত্র প্রীতির সঙ্গে?

এবার পুলিশের দ্বারস্থ হলেন মুম্বইয়ে ওয়াদিয়া গোষ্ঠীর কর্ণধার তথা নেস ওয়াদিয়ার বাবা নাসলি ওয়াদিয়া। থানায় তিনি অভিযোগ দায়ের করলেন, ডন রবি পূজারি তাঁকে হুমকি দিচ্ছেন। ফোনে তাঁকে বলা হচ্ছে 'ওই ভদ্রমহিলার সঙ্গে কোনও দুর্ব্যবহার করবেন না।'
পুলিশের অনুমান ওই ডন সম্ভবত প্রীতির প্রসঙ্গ টেনেই নালসি ওয়াদিয়াকে ফোনে হুমকি দিচ্ছে। গত ৩০ মে-র আইপিএল-এ একটি খেলা চালাকালীন নেস ওয়াদিয়া তাঁর সম্মানহানি করেছেন বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন অভিনেত্রী প্রীতি জিনটা। সেই সূত্র ধরেই নেসের বাবাকে হুমকি দেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে।
নালসি ওয়াদিয়ার আপ্ত সহায়ক মঙ্গলবার পুলিশকে জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় বিদেশ থেকে প্রথমে ওই ডন নালসি ওয়াদিয়াকে ফোন করে। তারপর এসএমএস শুরু করে। এই ঘটনায় ওয়াদিয়া পরিবারের তরফে নয়া অভিযোগ দায়ের করা হয়েছে। খুব শীঘ্রই পুলিশ ওয়াদিয়ার জবানবন্দী নেবে।
'ওই ভদ্রমহিলার সঙ্গে কোনও দুর্ব্যবহার করবেন না' : নালসি ওয়াদিয়াকে ডনের হুমকি
মুম্বইয়ে ইমারতি শিল্পের সঙ্গে যুক্ত ওয়াদিয়া গোষ্ঠী। শুধু তাই নয়, বম্বে ডাইংয়ের চেয়ারম্যান ও অধিকাংশ মালিকানা রয়েছে নালসি ওয়াদিয়ার দখলে। পাশাপাশি কম বাজেটের উড়ান ব্যবসাতেও কিছু বিনিয়োগ রয়েছে এই গোষ্ঠীর।
আপাতত দেশের বাইরে রয়েছেন প্রীতি জিনটা। প্রীতির ফেরার অপেক্ষায় রয়েছে পুলিশ।
প্রীতি জিনটা নিজের অভিযোগে জানিয়েছিলেন, ম্যাচ চলাকালীন নেস ও তার মধ্যে কথাকাটাকাটি হয় এর পরই তাঁকে নেস হুমকি দেন, ধাক্কা মারেন এবং অশালীন ভাষার প্রয়োগ করেন বলেও জানিয়েছেন প্রীতি। (আরও পড়ুন)
এদিকে, এই ঘটনার পর ইমেল করে নেসকে সতর্ক করেছিলেন বলেও জানিয়েছেন প্রীতি। প্রীতির থেকে সেই ইমেলের কপিও নেয় পুলিশ। পুলিশসূত্রের খবর ওই ইমেলে বারাবার তাঁর পিছু না করার নেসকে সতর্ক করেছেন প্রীতি। এর ফলে পুলিশ প্রীতির 'শ্লীলতাহানি'-র বদলে 'পিছু ধাওয়া করার' অভিযোগ আনতে চাইছে নেসের বিরুদ্ধে। যদিও এবিষয়ে এখনই কোনও সিদ্ধান্ত হয়নি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications