Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রতি ১৬ মিনিটে ভারতে ধর্ষিতা হন একজন, কোথায় নিরাপদ নারী? প্রশ্ন তুলছে NCRB নতুন রিপোর্ট

আরজি কর হাসপাতালের ভেতরে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনাকে কেন্দ্র করে যখন উত্তাল গোটা দেশ। ঠিকই দেশে নারী সুরক্ষা নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে আনল ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (NCRB)।

সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে প্রতি ১৬ মিনিটে ১ জন করে ধর্ষিতা হন দেশে। তাহলেই বঝুন দেশের নারী সুরক্ষা কোথায় দাঁড়িয়ে রয়েছে। একের পর এক নির্ভয়া, হাথরাস, কামদুনী, আরজি কর ঘটেই চলেছে। তার কোনও বিরাম নেই। ২০১২ সালে নির্ভয়া কাণ্ডের পরে জানা গিয়েছিল গোটা দেশে বছরে ২৫০০০-র বেশি ধর্ষণের ঘটনা ঘটে।

woman

২০১৬ সালে সেই সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে প্রায় ৪০ হাজারে পৌঁছে গিয়েছে। ২০২০ সালে করোনা মেয়েদের অনেকটাই বাঁচিয়ে দিয়েছে বলা যায়। কারণ করোনার কারণে সেই বছর অনেকটাই কমেছিল ধর্ষণের হার। বা বলা ভাল পুলিশি রেকর্ড কম ছিল। তার মানে যে ঘটেনি সেটা নয়।

২০১৮ সালের রিপোর্টে উল্লেখ করা হয়েছিল প্রতি ১৫ মিনিটে একজন করে ধর্ষিতা হন। ২০২২ সালে বছরে ৩১ হাজার ধর্ষণের ঘটনা ঘটেছে। অর্থাৎ কোনও ভাবেই নারী সুরক্ষা নিশ্চিত করা যাচ্ছে না সেটা এই রিপোর্টে আরেকবার প্রকাশ্যে এসে পড়েছে। মেয়েরা কেবল বাড়ির বাইরে নয়, ঘরের ভেতরেও ধর্ষণের শিকার হন।

নির্ভয়া কাণ্ডের পর ধর্ষণের ঘটনায় আইনে পরিবর্তন আনার দাবি উঠেছিল। দিনের পর দিন তদন্তের নাম করে দোষীরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে সেটা আর বরদাস্ত করা হবে না বলে শোরগোল পড়ে গিয়েছিল। তারপরেই ফাস্ট ট্র্যাক কোর্টে মামলার শুনানি করে দোষীদের দ্রুত শাস্তি দেওয়ার ব্যবস্থা হয়েছিল। কিন্তু কটা মামলার শুনানি সেভাবে হয়েছে সেটা বলা মুশকিল। এখনও দেশের বিভিন্ন প্রান্তে ধর্ষণে অভিযুক্ত বা দোষীরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন।

নতুন আইন ধর্ষণে দোষী সাব্যস্তদের কমকরে ১০ বছরের জেল এমনকী ফাঁসির সাজা পর্যন্ত দেওয়া হয়েছিল। তারপরেও থামানো যায়নি একের পর এক ধর্ষণের ঘটনা। এখনও অধিকাংশ ধর্ষণের অভিযোগের মামলা কেবল শুনানিতেই আটকে রয়েছে। সাজা হয়েছে এমন নিদর্শণ এখনও খুব কম। অন্য যেকোনও অপরাধের চেয়ে এই ধর্ষণের ঘটনায় সবচেয়ে কম সাজা পাওয়ার ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে রিপোর্ট।

আরজি কর হাসপাতাল কর্তব্যরত তরুণী চিকিৎসকরে ধর্ষণ করে খুনের ঘটনায় আবার জেগে উঠেছে গোটা দেশ। ফের নারী সুরক্ষা নিয়ে সরব হয়েছে গোটা দেশ। কিন্তু এই আন্দোলনের পর কতদিন জেগে থাকবে। কারণ একটা সময়ের পর মানুষ ভুলে গিয়েছিল নির্ভয়া, কামদুনীর মতো ঘটনাকেও। তারপরেও একের পর এক ধর্ষণ হয়ে চলেছে গোটা দেশে। তার শেষ কোথায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+