উপমুখ্যমন্ত্রী থেকে বিরোধী দলনেতা, মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রীর মুখে অজিত পাওয়ারের স্তুতি
মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রীর মুখে অজিত পাওয়ারের স্তুতি
এনসিপি নেতা অজিত পাওয়ার বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন। এনসিপির বিধায়ক জয়ন্ত পাতিল বিরোধী দলনেতা হিসেবে অজিত পাওয়ারের নাম প্রস্তাব দেন। স্পিকার রাহুল নারভেকর আজিত পাওয়ারকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেন। একনাথ শিন্ডে অজিত পাওয়ারকে সুদক্ষ প্রশাসক ও পরিণত রাজনীতিবিদ বলে উল্লেখ করেন।

বিধানসভায় সাফাই একনাথ শিন্ডের
আস্থা ভোটে জেতার পর বিধানসভায় বক্তব্য রাখেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। বিদ্রোহী হওয়ার পরে অনেকে তাঁকে 'বিশ্বাসঘাতক' বলে উল্লেখ করেছিলেন। এই প্রসঙ্গে তিনি বলেন, 'বিশ্বাসঘাতকতা আমার রক্তে ছিল না।' মহারাষ্ট্রে বিধানসভা ফলাফলের পর তাঁকে একাধিকবার অপমান করা হয়েছে। তা তিনি মেনে নিতে পারেননি। তিনি বলেন, 'মহা বিকাশ আঘাদি জোট আমাকে মুখ্যমন্ত্রী করার পরিকল্পনা করেছিল। সেই সময় অজিত পাওয়ার আপত্তি জানান। পরে তিনি আমাকে বলেন, তাঁর কোনও আপত্তি ছিল না। আমার দলেরই আপত্তি ছিল। শরদ পাওয়ার উদ্ধব ঠাকরেকে মুখ্যমন্ত্রী করতে চাইছেন। অজিত পাওয়ারের সেই সিদ্ধান্তেও কোনও আপত্তি ছিল না। উদ্ধব ঠাকরেকে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি সমর্থন করেন।' শিন্ডে অভিযোগ করেন, উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী হওয়ার পর শিবসেনার উপকৃত হওয়ার কথা ছিল। কিন্তু হয়নি। তিনি গোপনে বৈঠক করার কথা স্বীকার করে নেন। তিনি বলেন, সবাই ঘুমিয়ে পড়ার পর ও ঘুম থেকে ওঠার আগে বৈঠকগুলো হতো। সাফাইয়ের সুরে বলেন, তিনি কাউকে বিদ্রোহী হওয়ার জন্য বাধ্য করেননি।

শিবসেনার কর্মীদের বার্তা উদ্ধব ঠাকরের
শিবসেনা বর্তমানে দুটো শিবিরে ভাগ হয়ে গিয়েছে। এবার শিবসেনার সভাপতি উদ্ধব ঠাকরে রাজ্যের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন। তিনি অভিযোগ করেন, শিবসেনার বর্তমান পরিস্থিতির জন্য বিজেপি দায়ী। তিনি মনে করছেন, রাজ্যের মানুষ সমস্ত কিছু দেখছেন, তাঁরাই বিচার করবেন কারা ঠিক আর কারা ভুল। তিনি রাজ্যে নির্বাচনের জন্য প্রস্তুত। রাজ্যের জনগণ যা আদেশ দেবেন, তিনি মাথা পেতে নেবেন বলে উদ্ধব ঠাকরে উল্লেখ করেন।

অযোগ্যতার মুখে পড়তে পারেন আদিত্য ঠাকরে
আস্থা ভোটে একনাথ শিন্ডের বিরোধিতা করেছেন আদিত্য ঠাকরে। যার জেরে তিনি অযোগ্যতার সম্মুখীন হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। শিবসেনার বিদ্রোহী গোষ্ঠী নতুন চিফ হুইপ নির্বাচিত করে। তিনি আস্থাভোটে একনাথ শিন্ডের পক্ষে ভোট দেওয়ার নির্দেশ দেন। মহারাষ্ট্রের নতুন স্পিকার রবিবার মধ্যরাতে শিবসেনার বিদ্রোহীদের চিফ হুইপকে অনুমোদন দেন। প্রধান হুইপের নির্দেশ অমান্য করার জন্য অযোগ্যতার মুখে পড়তে পারেন আদিত্য ঠাকরে। আগামী সোমবার সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ওপর সব কিছু নির্ভর করছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications