Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Chhattisgarh: মাও দমন শেষে ফেরার পথে IED বিস্ফোরণ, উড়ল সেনার কনভয়, শহিদ ৯ জওয়ান

Chhattisgarh: ভয়াবহ মাও হামলা ছত্তিসগড়ে। IED বিস্ফোরণে উড়ল জওয়ানদের গাড়ি। ভয়াবহ এই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জন জওয়ান শহিদ হয়েছেন বলে জানা যাচ্ছে। ঘটনায় আহত আরও বেশ কয়েকজন আহত। দ্রুত তাঁদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরেই ছত্তিসগড় জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ঘটনাস্থলে যাচ্ছে বিশাল ফোর্স।

গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে ছত্তিসগড়ের (Chhattisgarh) বীজাপুর এলাকায়। বিস্ফোরণের তীব্রতা এতটা ছিল জওয়ানদের গাড়ি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গিয়েছে। এমনকি যেখানে এই IED বিস্ফোরণ ঘটনা ঘটেছে সেই জায়গায় বিশাল একটা গর্ত তৈরি হয়েছে।

Chhattisgarh

ঘটনায় এখনও পর্যন্ত ৮ জন DRG জওয়ান এবং এক ড্রাইভারের মৃত্যু হয়েছে। তবে আশঙ্কাজনক অবস্থায় আরও ৮ জওয়ানকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি যা, তাতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা।

Chhattisgarh: মাও অভিযান শেষে ফিরছিলেন জওয়ানরা

ছত্তিসগড় সহ একাধিক জেলায় কড়া হাতে মাও দমন অভিযান চালাচ্ছে বিশেষ বাহিনী। গত কয়েকমাসে একাধিক মাওবাদীকে খতম করা হয়েছে। কার্যত এবার পাল্টা প্রত্যাঘাত মাওবাদীদের! একেবারে ঘুটিয়ে সাজিয়ে জওয়ানদের অপেক্ষা ছল মাওবাদীদের। জওয়ানদের কনভয় পৌঁছতেই বিস্ফোরণ ঘটানো হয়।

বস্তারের আইজি জানান, মাওবাদীরা বিজাপুরে আইইডি বিস্ফোরণের মাধ্যমে জওয়ানদের গাড়ি উড়িয়ে দিয়েছে। আর তাতে আট ডিআরজি জওয়ান এবং একজন চালক সহ নয়জন শহিদ হয়েছেন। আইজি জানিয়েছেন, জওয়ানরা মাও দমন অভিযান শেষে ফিরছিল। ক্লান্ত ছিল। আর সেই সময়কেই মাওবাদীরা টার্গেট করে বলে জানানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। একই সঙ্গে গোটা এলাকা জুড়ে আতঙ্কের ছবি।

এই ঘটনার পরেই তল্লাশি এবং নজরদারি বাড়ানো হচ্ছে। এলাকায় মাওবাদীরা কোথাও লুকিয়ে আছে তা খোঁজা হচ্ছে। ছত্তিসগড়ের ডেপুটি মুখ্যমন্ত্রী অরুণ শাও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে জওয়ানদের রক্ত যে বৃথা যাবে না সেই বার্তাও দেন। তাঁর কথায়, কাপুরুষোচিত আক্রমণ। এর জবাব কড়া ভাষায় দেওয়া হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+