Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ঐতিহাসিক দিন, তিন তালাক বিল পাসে মধ্যযুগীয় প্রথাকে ডাস্টবিনে ফেললেন মোদী

মুসলিম মা-বোনেরা এবার সম্ভ্রমের সঙ্গে বাঁচার অধিকার পাবেন। রাজ্যসভায় তিন তালাক বিল পাসের পর বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইসঙ্গে তিনি বলেন, আজ ঐতিহাসিক দিন।

মুসলিম মা-বোনেরা এবার সম্ভ্রমের সঙ্গে বাঁচার অধিকার পাবেন। রাজ্যসভায় তিন তালাক বিল পাসের পর বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইসঙ্গে তিনি বলেন, আজ ঐতিহাসিক দিন। গোটা দেশের মা-বোনেরা আজ জিতে গিয়েছেন। অবশেষে সেকেলে ও মধ্যযুগীয় এর প্রথাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেওয়া গিয়েছে।

তিন তালাক বিল পাস, মধ্যযুগীয় প্রথাকে ডাস্টবিনে ফেললেন মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন টুইট করেন, তিলি তালাক বিল পাস হওয়ায় এই মধ্যযুগীয় প্রথার অবসান ঘটতে চলেছে। এই প্রথাকে ডাস্টিবিনে নিক্ষেরপ করা গিয়েছে। মুসলিম মহিলাদের সঙ্গে দিনের পর দিন যে ঐতিহাসিক ভুল হয়েছে, তা শোধরানো সম্ভব হল এতদিনে। এটা লিঙ্গবৈষম্য দূরীকরণ ও সাম্যের পক্ষে বিরাট জয়।

মোদীর কথায়, এই বিল মহিলাদের ক্ষমতায়নে এক দিশা দেখাবে। এতদিন কোটি কোটি মা-বোনের সঙ্গে অন্যায় করা হচ্ছিল। এই পাপের প্রায়শ্চিত্য করা হল এতদিনে। এই বিল পাশ করতে পারায় আমি গর্বিত, আমার সরকার গর্বিত হল। যাঁরা এই বিলের স্বপক্ষে যুক্তি দিয়েছেন, এই বিল পাস করতে সাহায্য করেছেন, তাঁদের ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী।

এদিন তিন তালাক বিলের বিরোধিতা করলেও, জেডিইউ, টিআরএস ও এআইএডিএমকে অধিবেশনকক্ষ থেকে ওয়াকআউট করে। এরপর ভোটাভুটি হয়। বিলের পক্ষে ভোট পড়ে ৯৯টি। বিপক্ষে ভোট পড়ে ৮৪টি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+