Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kuwait Fire: প্রধানমন্ত্রীর নির্দেশে কুয়েত যাচ্ছেন কীর্তি বর্ধন! জরুরি বৈঠকে নরেন্দ্র মোদী

Kuwait Fire: কুয়েতের বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৪১ জনই ভারতীয় বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, ভয়াবহ এই ঘটনায় ৩০ জন আহত। গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে ভারতীয় দূতাবাস। নজর রাখছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুধু তাই নয়, বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধনকে (Kirti Vardhan Singh) অবিলম্বে কুয়েত উড়ে (Kuwait Fire) যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও তার আগে জরুরি বৈঠকের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কীর্তি বর্ধন জানিয়েছেন, প্রধানমন্ত্রী জরুরি বৈঠকে আমাদের ডেকেছেন। আর সেই বৈঠকের পরেই কুয়েত রওনা হবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী।

Kuwait Fire

শুধু তাই নয়, তাতক্ষনিত সমস্ত (Kuwait Fire) ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। তবে প্রধানমন্ত্রীর ডাকা জরুরি বৈঠকে কি সিদ্ধান্ত নেয় সেদিকেই তাকিয়ে সবাই। তবে দ্রুত যাতে দেহগুলি ভারতে আনা যায় এবং তা কীভাবে সেই রণকৌশল ঠিক করতেই এদিনের এই বৈঠক বলে মনে করা হচ্ছে।

যদিও ঘটনার পর থেকেই কুয়েতে ভারতীয় হাইকমিশনের আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন। সরজমিনে পরিস্থিতিতে খতিয়ে দেখছেন। প্রতি মুহূর্তে বিদেশমন্ত্রক রাখছে বলেও জানা গিয়েছে। ইতিমধ্যে বিশেষ টোল ফ্রি নম্বরও জারি করা হয়েছে। আর সেটি হল +965-65505246।

ইতিমধ্যে এই ঘটনায় কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহদ আল-ইউসুফ আল-সাবাহ পুলিশকে অভিশপ্ত (Kuwait Fire) ওই বহুতলটির মালিক, কেয়ার টেকার এবং যে সংস্থার হয়ে কাজ করছিলেন কর্মীরা সেই সংস্থার মালিককে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার কথা বলা হয়েছে।

এই ঘটনায় ইতিমধ্যে উদ্বেগ জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী। তবে মৃত শ্রমিকরা ঠিক কোথাকার বাসিন্দা তা এখনও জানা যায়নি। তবে রয়টার্সের খবর অনুযায়ী, মৃতদের মধ্যে ১১ জন কেরলের বাসিন্দা। বাকিরা ভারতের বিভিন্ন অংশ থেকে কাজে গেছিল। আর সে বিষয়ে ইতিমধ্যে ভারতীয় হাই কমিশন খোঁজখবর নেওয়া শুরু করেছে বলেও জানা গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+