Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

লেজার থেকে থ্রি ডি শো, মোদীর হাতে সরযূর তীরে শুরু হবে 'স্পেশাল' দীপ উৎসব

আজ রবিবার নরেন্দ্র মোদীর হাত ধরে অযোধ্যাতে দীপ উৎসবের সূচনা হবে। আজ ওই উৎসবে নিজে তিনি উপস্থিত থাকবেন। এই প্রথম প্রধানমন্ত্রী এখানে থেকে দীপ উৎসব পালন করবেন। এটি হল ষষ্ঠ দীপ উৎসব, যা পালিত হবে অযোধ্যাতে।

প্রস্তুতি

প্রস্তুতি

অযোধ্যার রাস্তাঘাট আলোয় ভরিয়ে দেওয়া হয়েছে। আসলে অযোধ্যা মুখ্যমন্ত্রী আদিত্যনাথ ও নরেন্দ্র মোদীকে বিশেষ ভাবে স্বাগত জানাতে প্রস্তুতি নিয়েছে। রয়েছে দুই নেতার একের পর এক কাটআউট ও হোর্ডিং।

রামের রাজত্বের স্থান

রামের রাজত্বের স্থান

ভগবান রামের রাজত্বের স্থান নাকি এই অযোধ্যা। এমনটাই বলা হয়ে থাকে। সেখানেই এই বিরাট দেওয়ালির সূচনা অনুষ্ঠান হবে বলে জানা যাচ্ছে। যোগী আদিত্যনাথ প্রথমবার ক্ষমতায় আসেন ২০১৭ সালে। সেই বছরই তিনি দীপ উৎসব চালু করেছেন, যেখানে প্রথমবারের জন্য উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী।

এই অনুষ্ঠান শুরু হবে শোভাযাত্রার মাধ্যমে। তারপর থাকবে ভগবান রামের ট্যাবলো, হবে রামায়নের একজবশন, সাংস্কৃতিক অনুষ্ঠান, সরযূর তীরে রামের জন্মের থ্রি ডী হোলোগ্রাফিক শো দেখা যাবে, নানা রঙের আতশবাজি পোড়ানো হবে, আট দেশের দশ জন কলাকুশলী মিলে রামলীলা মঞ্চস্থ করবেন। হবে মিউজিক্যাল লেজার শো। মন্ত্র উচ্চারণ করে হবে বিশেষ অনুষ্ঠান।

 আন্তর্জাতিক রূপ

আন্তর্জাতিক রূপ

জানা গিয়েছে যোগী আদিত্যনাথ এই অনুষ্ঠানকে আন্তর্জাতিক রূপ দিতে চেয়েছেন। তাই বিদেশ থেকে কলাকুশলীরা এসে রামলীলা মঞ্চস্থ করবেন। ভারত রাশিয়া সু-সম্পর্কের চিহ্ন হিসাবে পদ্মশ্রী জেনাডি মিখাইলভিচ পেচনিকোভ ওই রামলীলা মঞ্চস্থ করবেন বলে জানা গিয়েছে। ১২ জন শিল্পী এই অনুষ্ঠানে অংশ নেবেন। এর পরিচালক ও প্রযোজক রামেশ্বর সিং বলেছেন ১৯৬০ সাল থেকে রাশিয়ায় রামলীলা পালিত হয়। এবারে এখানেও হবে।

মাটির প্রদীপ

মাটির প্রদীপ


দীপ উৎসবে জ্বালানো হবে ১৮ লক্ষ মাটির প্রদীপ। আতসবাজি পোড়ানো হবে। রামলীলা মঞ্চস্থ করার সময় হবে লেজার শো। সন্ধ্যা ৬.৩০ মিনিটে আরতি করবেন প্রধানমন্ত্রী, যা হবে সরযূ নদীর তীরে। এভাবেই উদ্বোধন হবে দীপ উৎসবের। থাকবে পাঁচটি ট্যাবলো।

রামলীলা হিন্দু মহাকাব্য রামায়ণ-এ বর্ণিত রাম ও রাবণের মধ্যে সংঘটিত দশদিনব্যাপী যুদ্ধের পুনরাভিনয় করা হয়। এই নাট্যশৈলীর উদ্ভব ভারতীয় উপমহাদেশে। রামের বিজয়ের স্মরণে আয়োজিত উৎসব বিজয়া দশমী বা দশেরার পূর্বের দশ রাত্রিতে রামলীলার আয়োজন করা হয়ে থাকে। উৎসব শেষ হয় দশেরায়। রাম বিষ্ণুর সপ্তম অবতার এবং রামায়ণ মহাকাব্যের কেন্দ্রীয় চরিত্র। হিন্দু বিশ্বাস অনুযায়ী রামায়ণ ভারতের আত্মা ও ঈশ্বরোপলব্ধির একটি অন্যতম অবলম্বন; এবং রামলীলা হল এই মহাকাব্যেরই মঞ্চাভিনয়। রামলীলার উপজীব্য "মর্যাদা পুরুষোত্তম" রামের জীবন, সময় ও মূল্যবোধ। রামের কাহিনি ভারতে এতটাই জনপ্রিয় যে ভারতীয় সংস্কৃতির মূল ধারায় ধর্ম-বর্ণ-ভাষা নির্বিশেষে রামলীলার বিচরণ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+