Narendra Modi: চন্দ্রযান ৩ মিশন নারীশক্তির প্রাণবন্ত উদাহারণ, মন কি বাতে মহিলা বিজ্ঞানীদের প্রশংসায় মোদী
মন কি বাতে ইসরোর মহিলা বিজ্ঞানীদের দরাজ প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন চন্দ্রযান ৩ মিশন নারীশক্তির প্রাণবন্ত উদাহারণ। সকলের জন্য চেষ্টায় চন্দ্রযান ৩-এর সাফল্য এসেছে। তবে ভারতের চন্দ্র-বিজয় নারীশক্তিকে সবার উপরে তুলে ধরেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার মহিলা বিজ্ঞানীদের প্রশংসা করে বলেন, ভারতের চন্দ্রযান মিশন নারীশক্তিকে সামনে রেখে এগিয়েছিল, তা সাফল্যের শেষ হাসি হেসেছে। এদিন ১০৪তম মন কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, অনেক মহিলা বিজ্ঞানী ও মহিলা ইঞ্জিনিয়ার এই পুরো মিশনে সরাসরি যুক্ত হয়েছেন।

ভারতীয় মহিলারা এখন মহাকাশের অসীম বিস্তৃতিকে হাতের মুঠোর নিয়ে এসেছেন। মহাকাশের অসীম বিস্তৃতিতে নিজেদের অবদান রাখছেন। একটি দেশের মেয়েরা যখন এত উচ্চাভিলাষী হয়ে ওঠে, তখন সেই দেশকে উন্নত হওয়া থেকে কে আটকাতে পারে, ভারতের উন্নতি এখন সুদূরপ্রসারী। ভারতের উন্নয়নের ধারা এখন বহমান। তার নেপথ্যে রয়েছেন নারীশক্তিরাই।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, চন্দ্রযান ৩-এর সাফল্যে এতটাই বড়ো যে তা নিয়ে কোনও আলোচনাই যথেষ্ট নয়। যখন সবার প্রচেষ্টা ছিল, সাফল্য অর্জিত হয়েছিল। আর এটি চন্দ্রযান ৩-এর সবথেকে বড়ো সাফল্য। এরপর মহাকাশ বিজ্ঞানে ভারতের অগ্রগতি আর ঠেকিয়ে রাখা যাবে না। ভারত অচিরেই মহাকাশ বিজ্ঞানের সুপার পাওয়ার হয়ে উঠবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন মন কি বাতে বলেন, ভারত তাঁর সভাপতিত্বের সময় জি-২০ শীর্ষ সম্মেলনকে আরও অন্তর্ভুক্তিমূলক ফোরামে পরিণত করেছেন। আগামী মাসে দিল্লিতে অনুষ্ঠিত হবে জি-২০ শীর্ষ সম্মেলন। এতে ইউরোপীয় ইউনিয়ন ও আমন্ত্রিত অতিথি দেশগুলির প্রায় ৪০ জন রাষ্ট্রপ্রধান ও শীর্ষ আধিকারিক এবং ১৪টি আন্তর্জাতিক সংস্থার প্রধানদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
মন কি বাতে প্রধানমন্ত্রী বলেন, সেপ্টেম্বর মাসটি ভারতের সম্ভাবনার সাক্ষী হতে চলেছে। জি-২০ শীর্ষ নেতাদের সম্মেলনের জন্য ভারত সম্পূর্ণভাবে প্রস্তুত। ৪০টি দেশের প্রধান ও অনেক বৈশ্বিক সংস্থা এই ইভিন্টে অংশ নিতে দিল্লি আসবেন। এটি হবে সবথেকে বড় জি-২০ সম্মেলন।
তিনি বলেন, আমাদের প্রেসিডেন্সি হল আসলে জনগণের প্রেসিডেন্সি। যেখানে জনসাধারণের অংশগ্রহণ সর্বাগ্রে। দিল্লিতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনের আগে তিনি ভারতের প্রেসিডেন্সি নিয়ে গর্বের কথা ব্যাখ্যা করেন। ভারত যে ক্রমেই বিশ্বের দরবারে শ্রেষ্ঠ আসনে আসীন হচ্ছে, তা চন্দ্রযানের সাফল্য ও জি২০-র সভাপতিত্ব দিয়ে বর্ণনা করেন নরেন্দ্র মোদী।
-
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের












Click it and Unblock the Notifications