Lok Sabha Election: দ্বিতীয় দফাতেও এনডিএতেই আস্থা রেখেছেন মানুষ, ভোট নিয়ে মোদীর কৌশলী বার্তা
দেশজুড়ে চলছে গণতন্ত্রের মহা উৎসব। এই মহা উৎসবের দ্বিতীয় দফার ভোটপর্ব গতকাল শেষ হয়েছে। এখন বাকি ধাপের প্রচারে ব্যস্ত সব রাজনৈতিক দলগুলি।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার বলেছেন যে লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বটি বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ-র জন্য "খুব ভাল" হয়েছে, ক্ষমতাসীন জোটকে সমর্থনকে অতুলনীয় বলে বর্ণনা করে।দ্বিতীয় দফায় বিপুল জনসমর্থন পেতে চলেছে এনডিএ। একই সঙ্গে বিরোধীদের কটাক্ষ করতেও ছাড়েননি তিনি।
মোদী নিজের সমাজ মাধ্যমে লিখেছেন, 'দারুণভাবে শেষ হল দ্বিতীয় দফার নির্বাচন। দেশ জুড়ে যারা আজ ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। দ্বিতীয় দফায় এনডিএ-র প্রতি জনগণের বিপুল সমর্থন বিরোধীদের আরও হতাশ করতে চলেছে। ভারত জুড়ে যারা আজ ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। এই দফার ভোটেও এনডিএ-র প্রতি মানুষ নিজেদের আস্থা রেখেছেন। ভোটাররা এনডিএ-র সুশাসন চায়। যুব ও মহিলা ভোটাররা শক্তিশালী এনডিএ সমর্থনকে শক্তিশালী করছে।'

লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ৮৮ আসনে ভোট হয়েছে। হওয়ার কথা ছিল ৮৯ আসনে। কিন্তু মধ্যপ্রদেশের বেতুল কেন্দ্রের বিএসপি প্রার্থীর মৃত্যু হওয়ায় সেখানে ভোট স্থগিত রাখা হয়। তৃতীয় দফায় সেখানে ভোট নেওয়া হবে।৬৩.৫০ শতাংশের বেশি ভোটদান হয়েছে এই কেন্দ্কগুলিতে। যা ২০১৯ সালের দ্বিতীয় দফার ৭০.০৯ শতাংশের তুলনায় অনেকটাই কম। সবচেয়ে বেশি ভোট পড়েছে ত্রিপুরা, মণিপুর, ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গে।
Phase Two has been too good!
— Narendra Modi (@narendramodi) April 26, 2024
Gratitude to the people across India who have voted today. The unparalleled support for NDA is going to disappoint the Opposition even more. Voters want NDA’s good governance. Youth and women voters are powering the strong NDA support.
এখনও পাঁচ দফা নির্বাচন বাকি। কিন্তু নরেন্দ্র মোদী অত্যন্ত সুকৌশলেই দ্বিতীয় দফার ভোটের পরই বার্তাটি দিয়েছেন। কারণ তাঁর সরকার যে নিরঙ্কুশভাবে ক্ষমতায় আসছে সেটাই তাঁর বার্তার মধ্যে দিয়ে তুলে ধরেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এখনও পাঁচ দফা নির্বাচন বাকি। কিন্তু তার আগে ভোটারদের মনে আরও বেশি জায়গা পেতেই আত্মবিশ্বাসের স্লোগান তুলে ধরেছেন মোদী।
প্রথম পর্বের ভোটে দেশজুড়ে ১০২ টি আসনে ভোট হয়েছিল, দ্বিতীয় দফায় ৮৮টি, সব মিলিয়ে ১৯০টি আসনে ভোট হয়েছে। বিজেপি ৪০০ পারের স্লোগান দিয়ে ভোটের ময়দানে নেমেছে। অন্যদিএক বিরোধীদের দাবি বিজপি ১৫০ আর করতে পারবে না।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications