২৪ বছরের শাপমুক্তি! পদ্মভূষণ খেতাব প্রমাণ করে দিল নাম্বি নায়ারণন চরবৃত্তি করেননি
‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিয়াছিল সে মরে নাই’। তেমনই বিজ্ঞানী নাম্বি নায়ারণনের পদ্মভূষণ খেতাব প্রমাণ করে দিল তিনি চরবৃত্তি করেননি।
'কাদম্বিনী মরিয়া প্রমাণ করিয়াছিল সে মরে নাই'। তেমনই বিজ্ঞানী নাম্বি নায়ারণনের পদ্মভূষণ খেতাব প্রমাণ করে দিল তিনি চরবৃত্তি করেননি। ইসরোর এই বিজ্ঞানীর ক্লিনচিট পেতে সময় লেগে গেল ২৪ বছর। নামের সঙ্গে চরবৃত্তি শব্দটা ঘায়ের মতো লেগেছিল। এতদিন পর সেই ঘায়ে প্রলেপ দিল পদ্মভূষণ সম্মান।

২৪ বছর ধরে তিনি ভুলতে পারেননি চর বৃত্তির ঘা। ইসরোর বিজ্ঞানী নাম্বি নারায়ণনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি প্রতিরক্ষা সংক্রান্ত বহু গোপন তথ্য বিজেশে পাচার করে দিয়েছেন। সেই অভিযোগে তাঁর চাকরি পর্যন্ত চলে গিয়েছিল। তারপর শুরু হয়েছিল লড়াই।
২৪ বছর লড়াই করে তিনি গত সেপ্টেম্বরে সুবিচার পান। সুপ্রিম কোর্ট রায় দেয়, নাম্বি নারায়ণনকে ফাঁসানো হয়েছিল। ততদিন তাঁর নামে কুখ্যাতি ছড়িয়ে পড়েছিল। সেই নাম্বি নারায়ণনের মনে তাই তৈরি হয়েছিল দগদগে ঘা। সেই ঘায়ে একটু হলেও প্রলেপ দিল এই পদ্ম-সম্মান। নায়ারণনকে পদ্মভূষণ খেতাব দিয়ে সম্মান জানাল সরকার।
নাম্বি এই খেতাব পেয়ে বলেন, আমি আজ সত্যিই খুব খুশি। খুশি পদ্মভূষণ সম্মান পাওয়ার জন্য। তার থেকেও খুশি সরকারি স্বীকৃতিতে চরবৃত্তির অভিযোগ থেকে চিরতরে মুক্তির জন্য। আর কেউ নিশ্চয় কেই তাঁর নামে চরবৃত্তির নালিশ তুলতে পারবে না। দেশের প্রতি আমার যে অবদান ছিল, তার মূল্যই এই খেতাব প্রাপ্তি।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার












Click it and Unblock the Notifications