কাপড়ে মুখ ঢেকে মুকুলে বাড়িতে 'শুভেন্দু ঘনিষ্ঠ' সুনীল মন্ডল! দীর্ঘক্ষণ বৈঠকে জোরাল হচ্ছে দলবদলের সম্ভাবনা
বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপিতে যোগ দেন পূর্ব বর্ধমানের তৃণমূল সাংসদ সুনীল মন্ডল! কিন্তু ভোট মিটতেই বিজেপির সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন তিনি। এমনকি সম্প্রতি শুভেন্দু অধিকারীর ভূমিকা নিয়েও মুখ খুলেছেন। শুভে
বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপিতে যোগ দেন পূর্ব বর্ধমানের তৃণমূল সাংসদ সুনীল মন্ডল! কিন্তু ভোট মিটতেই বিজেপির সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন তিনি। এমনকি সম্প্রতি শুভেন্দু অধিকারীর ভূমিকা নিয়েও মুখ খুলেছেন। শুভেন্দু কথা রাখেনি বলেও প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন।

এমনকি বিজেপির বিরুদ্ধেও মুখ খুলেছিলেন। আর সেই সময় থেকে নতুন করে ফের একবার তাঁর তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে জল্পনা তৈরি হয়। আর সেই জল্পনার মধ্যেই আজ সোমবার মুকুল রায়ের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করলেন বিদ্রোহী সুনীল!
জানা গিয়েছে, আজ রাত ৮টা আগাদ মুকুল রায়ের বাড়িতে পৌঁছন সুনীল মন্ডল। একেবারে সবার নজর এড়িয়ে সোজা মুকুলের দিল্লির বাড়িতে পৌঁছে যান। বেশ কিছুক্ষণ সেখানেই ছিলেন সুনীল। প্রায় আধ ঘন্টার পর বেরিয়ে আসেন তিনি। সংবাদমাধ্যমের নজর এড়িয়ে বের হওয়ার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।
বের হওয়ার সময়ে মুখে কাপড় ঢেকে বের হতেই সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে পড়ে যান। কিন্তু কোনও মন্তব্য করতে চাননি তিনি। সোজা বেরিয়ে গাড়িতে উঠে যান এই সাংসদ। সাংসদের সঙ্গে সাক্ষাৎ ঘিরে কোনও মন্তব্য কিরতে চাননি মুকুল রায়।
আজ বিকেলে দিল্লি পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙে গিয়েছেন মুকুল রায়ও। আর দিল্লিতে মুকুল রায় পা রাখতেই তাঁর বাসভবনে পৌঁছে যান সুনীল মন্ডল।
উল্লেখ্য, গত কয়েকদিন আগেই বিস্ফোরক মন্তব্য করেন সুনীল মন্ডল।
তাঁর দাবি, শুভেন্দু তৃণমূল ছাড়ার পর প্রথম আমার বাড়িতে আসে। তারপর আমায় যে কথা দেয়, আজ পর্যন্ত তার এক বর্ণও মানেনি। বলেছিল, দাদা-ভাই হয়ে একসঙ্গে কাজ করব। আর এখন সে ফোনও তোলে না। স্বভাবতই প্রশ্ন উঠেছিল, তাহলে কি শুভেন্দু অধিকারী আপনার সঙ্গে প্রতারণা করেছেন?
আর সেই প্রশ্নের উত্তরে আরও বিস্ফোরক বার্তা দেন বর্ধমান পূর্বের সংসদ সুনীল মণ্ডল। তিনি বলেন, শুভেন্দু অধিকারী শুধু আমার সঙ্গে নয়, অনেকের সঙ্গেই প্রতারণা করেছে। আমি ওঁর সম্বন্ধে কোনও কথা বলতে চাই না। আমার সঙ্গে এখন সম্পর্কও নেই।
শুধু তাই নয়, বিজেপির বিরুদ্ধেও তোপ দাগেন এই সাংসদ। তাঁর দাবি, তৃণমূলত্যাগীদের বিশ্বাস করতে পারে না বিজেপি। যাঁরা তৃণমূল থেকে এসেছেন তাঁদের মানতে পারছে না। ভেবেছিলাম বিজেপি সংগঠনিকভাবে বড় দল। কিন্তু বিজেপিতে গিয়ে সেরকম কিছু দেখতে পাচ্ছি না। দিল্লি থেকে উড়ে এসে ভোটে জেতা যায় না।
আর একের পর এক বিস্ফোরক মন্তব্যে অবশ্যই অস্বস্তি বেড়েছে বিজেপির। এই অবস্থায় আরও অস্বস্তি বাড়িয়ে এবার মুকুলের সঙ্গে সাক্ষাৎে সাংসদ।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত











Click it and Unblock the Notifications