মুসলিম আইনে হিন্দুদের সঙ্গে বিয়ে বৈধ নয়, পর্যবেক্ষণ আদালতের
স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করলেও মুসলিম আইনে কিন্তু হিন্দু-মুসলিম বিয়ে বৈধ নয়। মধ্যপ্রদেশ হাইকোর্ট একটি মামলার পর্যবেক্ষণে এমনই জানিয়েছে। অর্থাৎ শরিয়তি আইনে এই বিয়ে কোনও ভাবেই বৈধ নয়। বিচারপতি গুরপাল সিং আলুওয়ালি পর্যবেক্ষণে এমনই জানিয়েছেন।
এক তরুণ তরুণী আদালতে নিরাপত্তা চেয়ে দ্বারস্থ হয়েছিল। সেই মামলার শুনানিতেই বিচারপতি জানিয়েছেন,মুসলিম শরিয়তি আইনে ভিনধর্মে মুসলিমের বিয়ে একেবারেই বৈধ নয়। এমনকী স্পেশাল ম্যারেজ অ্যাক্টে সেটা বৈধ নয়।

প্রসঙ্গত উল্লেখ্য দম্পতি আক্রান্ত হতে পারেন আশঙ্কায় নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছলেন। হিন্দু মেয়েটির পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে বাড়ি থেকে সব গয়না নিয়ে পালিয়ে গিয়ে মুসলিম যুবককে বিয়ে করেন তরুণী। তাঁরা স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করতে চেয়েছিলেন। কারণ তরুণী তাঁর ধর্ম বদল করতে রাজি হননি। অপর পক্ষে যুবকও তাঁর ধর্ম বদল করতে রাজি হননি বিয়ের সময়।
তারপরেই তাঁরা স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করতে চায় আদালতে আর্জি জানিয়ে ম্যারেজ রেিজস্টারের কাছে যাওয়ার জন্য নিরাপত্তা দাবি করে। কিন্তু আদালত জানায় যদি তারা বিয়ে করেও নেন স্পেশাল ম্যারেজ অ্যাক্টে তাহলেও এই বিয়ে বৈধ নাও হতে পারে। কারণ মুসলিম পার্সোনাল ল অনুযায়ী হিন্দু মুসলিম বিয়ে কখনওই বৈধ নয় সেটা স্পেশাল ম্যারেজ অ্যাক্টে হলেও না। কাজেই আলাদা করে নিরাপত্তা নিয়ে ম্যারেজ রেজিস্ট্রেশন করলেও খুব একটা সুবিধা হবে না।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications