Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

উত্তর পূর্বে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস! বৃহস্পতিবার থেকে এক সপ্তাহের বিরাম দিতে পারে বর্ষা

মৌসুমী বায়ু বর্তমানে যেভাবে অগ্রসর হচ্ছে সেইভাবেই অগ্রসর হবে। সামনের দুদিন একইভাবে চলবে। তবে বৃহস্পতিবার থেকে সপ্তাহখানেকের জন্য বিরাম নেমে মৌসুমী বায়ু।

মৌসুমী বায়ু বর্তমানে যেভাবে অগ্রসর হচ্ছে সেইভাবেই অগ্রসর হবে। সামনের দুদিন একইভাবে চলবে। তবে বৃহস্পতিবার থেকে সপ্তাহখানেকের জন্য বিরাম নেমে মৌসুমী বায়ু। তবে এরজন্য দিল্লিতে মৌসুমী বায়ুর স্বাভাবিক প্রবেশে কোনও বাধা তৈরি হবে না। আবহাওয়া দফতরের তরফ থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য প্রবল বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে।

 উত্তর পূর্বে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস! বৃহস্পতিবার থেকে এক সপ্তাহের বিরাম দিতে পারে বর্ষা

আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু মহারাষ্ট্র, বিদর্ভ, ছত্তিসগড়ের অনেকটা অংশ, বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশ এবং অসম ও মেঘালয়ের কিছু অংশে অগ্রসর হবে। অন্যদিকে, মৌসুমী বায়ু উত্তরের দিকে মুম্বই-সহ থানে, আহমেদনগর, বুলধানা, আমরাওতি, গণ্ডিয়া, ভবানীপাটনা, পুরী, কলকাতা, সোহরা এবং উত্তর লখিমপুর অতিক্রম করবে।

 উত্তর পূর্বে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস! বৃহস্পতিবার থেকে এক সপ্তাহের বিরাম দিতে পারে বর্ষা

আবহাওয়া দফতরের উপগ্রহ চিত্রে ভারতের ওপর মেঘের অবস্থান

ওড়িশার আরও বেশ কিছু অংশ, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের বাকি অংশ এবং উত্তর পূর্বের রাজ্যগুলি, পশ্চিমবঙ্গ, সিকিমের কিছু অংশে আগামি ৪৮ ঘণ্টায় মৌসুমী বায়ু অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ তৈরি হবে। এরপর পরবর্তী এক সপ্তাহে দুর্বল হওয়ার জন্য মৌসুমী বায়ু অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকবে না বলেই অনুমান আবহাওয়া দফতরের।

তবে আগামি ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাত বাড়বে বলেই অনুমান আবহাওয়া দফতরের।

 উত্তর পূর্বে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস! বৃহস্পতিবার থেকে এক সপ্তাহের বিরাম দিতে পারে বর্ষা

আবহাওয়া দফতরের উপগ্রহ চিত্রে বৃষ্টিপাত

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এবছরের বর্ষায় কেরলে ভারী বৃষ্টিপাত হবে। ছত্রিসগড়, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং উপকূল কর্ণাটকের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে অরুণাচল প্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ, সিকিম, বিদর্ভ, দক্ষিণ কোঙ্কন, গোয়া এবং অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূলের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হবে।

আবহাওয়া দফতরের পূর্বাভাসে এও বলা হয়েছে, বজ্রপাতের সঙ্গে ধুলো ঝড় হতে পারে পূর্ব উত্তর প্রদেশ, বিদর্ভ, মধ্য মহারাষ্ট্র, ছত্তিসগড়, ঝাড়খণ্ড, বিহার, তেলেঙ্গানা, রায়ালসীমা, উত্তর কর্ণাটকের কিছু অংশে।

গোয়া, কর্ণাটক, কেরল উপকূলে সমুদ্রের অবস্থা খারাপ হতে পারে। সেই জন্য মৎস্যজাবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

বর্ষা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্বভারতে। আর মহারাষ্ট্র থেকে উত্তরের দিকে এগিয়ে যাচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+