Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আন্দামান-নিকোবরে ঢুকে পড়ল বর্ষা, কেরলে শুরু প্রাক বর্ষার বৃষ্টি

আন্দামান-নিকোবরে ঢুকে পড়ল বর্ষা, কেরলে শুরু প্রাক বর্ষার বৃষ্টি

নির্ধারিত সময়ের অনেক আগেই আন্দামান ছুঁয়ে ফেলল দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে সেখানে বর্ষার বৃষ্টি। অন্যদিকে কেরলে শুরু হয়ে গিয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই সেটা এগোতে শুরু করবে কেরলের দিকে এমনই পূর্বাভাস দিয়েছে আইএমডি।

আন্দামান নিকোবরে ঢুকে পড়ল বর্ষা

আন্দামান নিকোবরে ঢুকে পড়ল বর্ষা

নির্ধারিত সময়ের আগেই এবার দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু ঢুকে পড়েছে আন্দামান সাগরে। ১৫ মে আন্দামান সাগরে প্রবেশ করে মৌসুমীবায়ু। ১৭ তারিখ থেকেই আন্দামান নিকোবরে ঢুকে পড়েছে বর্ষা। সেখানে শুরু হয়ে গিয়েছে বর্ষার বৃষ্টি। এখন ২ থেকে ৩ দিন সেখানে চলবে বৃষ্টি। তারপর ধীরে ধীরে সেটা অগোতে শুরু করবে কেরলের দিকে। আন্দামান সাগরে থেকে ধীরে ধীরে ছড়াতে শুরু করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।

কেরলে শুরু প্রাক বর্ষার বৃষ্টি

কেরলে শুরু প্রাক বর্ষার বৃষ্টি

আইএমডির পূর্বাভাস বলছে ২৬ মে থেকেই কেরলে শুরু হয়ে যাবে বর্ষার বৃষ্টি। সেই হিসেব মিলতে শুরু করেছে। আন্দামান নিকোবরে মৌসুমী বায়ু প্রবেশ করার সঙ্গে সঙ্গে কেরলে শুরু হয়ে গিয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। কেরলের ৫ জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। কোঝিকোড়ে, এর্নাকুলাম, ইদ্দুকি, ত্রিশূর,মালাপ্পুরমে শুরু হয়ে গিয়েছে অতি ভারী বর্ষণ। কোল্লামে ইতিমধ্যে ১১৩. ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তিরুঅনন্তপূরমে ১০৯.১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আলাপ্পুজায় বৃষ্টি হয়েছে ৯৭.৪ মিলিমিটার বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে আগামী ৫ দিনের মধ্যে কেরলে ঢুকে পড়বে বর্ষা। অর্থাৎ ২৭ তারিখ থেকে কেরনে শুরু হয়ে যাবে বর্ষার বৃষ্টি।

প্রাক বর্ষার বৃষ্টি শুরু হচ্ছে অন্যান্য রাজ্যেও

প্রাক বর্ষার বৃষ্টি শুরু হচ্ছে অন্যান্য রাজ্যেও

বর্ষার আগমন বার্তা দিয়েছে আইএমডি। এবার নির্ধারিত সময়ের আগেই দেশে প্রবেশ করবে মৌসুমীবায়ু। সেকারণে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে চলছে বৃষ্টি। কেরল, তামিলনাড়ুর, কর্নাটকের পাশাপাশি পূর্বভারতের রাজ্যগুলিতে শুরু হয়ে গিয়েছে বর্ষণ। ওড়িশা, পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, সিকিম সহ একাধিক রাজ্যে গরমের তেমন দাপট আর নেই। ওড়িশাতে গতকাল থেকেই চলছে বৃষ্টি। কোরাপুটে ৭৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে।

বঙ্গে শুরু বৃষ্টি

বঙ্গে শুরু বৃষ্টি

অশনির হাত ধরে বাংলায় তাপ প্রবাহ থেকে মুক্তি হয়েছিল। তারপর থেকে দফায় দফায় বৃষ্টি চলছেই পশ্চিমবঙ্গে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গত কয়েকদিন ধরেই চলছে ঝড়-বৃষ্টি। উত্তরবঙ্গের জেলা গুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই বৃষ্টি এখন চলবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। হয়তো এর থেকেই শুরু হয়ে যাবে প্রাক বর্ষার বৃষ্টি। অসমে প্রবল বর্ষণের জেরে শুরু হয়ে গিয়েছে বন্যা। প্রায ২ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন অসময়ের বন্যায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+