লখনউয়ে অটল বিহারী বাজপেয়ীর মূর্তি উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী
আগামিকাল লখনউয়ে অটল বিহারী বাজপেয়ীর মূর্তি উদ্বোধনে প্রধানমন্ত্রী
ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষ্যে এলাহি আয়োজন করেছে মোদী সরকার। উত্তর প্রদেশের লখনউয়ে এদিন ২৫ ফুটের একটি ব্রোঞ্জের মূর্তি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারই শেষ মুহূর্তের প্রস্তুতি চলেছে অনেকদিন ধরে।

কয়েকদিন আগেই সিএএ-র প্রতিবাদে উত্তাল হয়েছিল লখনউ। এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। একাধিক জায়গায় উত্তেজনা রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। স্নিফার ডগ দিয়ে গোটা এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সবরকম নিরাপত্তার ব্যবস্থা করেছে যোগী সরকার। একই সঙ্গে বম্ব স্কোয়াডও নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে।
এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল আনন্দীবেন পটেল। এদিন অটল বিহারী বাজপেয়ী মেডিকেল কলেজের শিলান্যাসও করেন প্রধানমন্ত্রী। সেটি তৈরির জন্য ৫০ একর জমি দান করেছে যোগী সরকার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications