উন্নয়নে কংগ্রেসের চেয়ে দ্বিগুন অর্থ খরচ মোদী সরকারের, টুইটে চিদম্বরমকে পাল্টা দিলেন সীতারামন
উন্নয়নে কংগ্রেসের চেয়ে দ্বিগুন অর্থ খরচ মোদী সরকারের, টুইটে চিদম্বরমকে পাল্টা দিলেন সীতারামন
জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে মোদী সরকারকে আক্রমনের সুর চড়াচ্ছে কংগ্রেস। এবং তার আঁচই বারবার এসে লাগছে মোদীর মন্ত্রীদের গায়ে। সম্প্রতি জ্বালালি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে বিমানে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ও এক কংগ্রেস নেত্রীর বিতর্ক হয়। সে ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল৷ এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে টুইট করেছেন। মূলত কংগ্রেস নেতা ও দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের বক্তব্যেরই পাল্টা দিয়েছেন নির্মলা।

টুইটে যে তথ্য অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দিয়েছেন, সেখানে রিজার্ভ ব্যাঙ্কের তথ্য দিয়ে বলা হয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার গত আট বছরে সামাজিক ক্ষেত্রের কর্মসূচি এবং পরিকাঠামো উন্নয়নে প্রায় ৯১ লক্ষ কোটি টাকা ব্যয় করেছে। যেখানে ইউপিএ-১ ও ইউপিএ-২ সরকারে সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নে টানা দশ বছরে কংগ্রেস খরচ করেছিল মাত্র ৪৯ লক্ষ কোটি টাকা।
জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়া নিয়ে পি চিদাম্বরমের দাবিগুলিকে খণ্ডন করেছেন নির্মলা সীতারামন। সম্প্রতি চিদাম্বরম বিপুল জ্বালানী করের চাপ দিয়ে সাধারণ মানুষকে বিড়ম্বনায় ফেলার অভিযোগ এনেছেন কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে। পরপর কয়েকটি টুইটে অর্থমন্ত্রী নির্মলা বলেন, আরবিআই-এর দেওয়া তথ্য দেখায় যে ২০২১-২২ সালে মোদী সরকারের মোট উন্নয়নমূলক ব্যয় ছিল ৯০.৯ লক্ষ কোটি টাকা। অন্যদিকে কংগ্রেস ২০০৪ থেকে ২০১৪ সালে মাত্র ৪৯.২ লক্ষ কোটি টাকা দেশের উন্নয়নে খরচ করেছিল।।
আগে টুইটে চিদাম্বরম দাবি করেছিলেন যে সরকার দরিদ্র এবং মধ্যবিত্তদের উপর কর বসিয়ে 'বিশাল পরিমাণ' সংগ্রহ করেছে। অর্থমন্ত্রী উল্লেখ করেছেন এখনও পর্যন্ত মোদি সরকারের ৯০.৯ লক্ষ কোটি টাকার উন্নয়নমূলক ব্যয়ের পাশাপাশি ইউপিএ-র সময় তেল বন্ডে নেওয়া ধার পরিশোধের জন্য ইতিমধ্যে ব্যয় করা হয়েছে ৯৩৬৮৫.৬৮কোটি টাকার বেশি।
নির্মলা আরও জানিয়েছেন, মোদী সরকারের ব্যয়ের মধ্যে রয়েছে খাদ্য, জ্বালানি ও সার ভর্তুকিতে এখন পর্যন্ত ব্যয় করা হয়েছে ২৪.৮৫ লক্ষ কোটি টাকা এবং মূলধন তৈরিতে ২৬.৩ লক্ষ কোটি টাকা। ইউপিএ-র ১০ বছরে, ভর্তুকিতেই শুধুমাত্র ১৩.৪ লক্ষ কোটি টাকা খরচ হয়েছিল বলে কটাক্ষ করেছেন নির্মলা।
-
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications