গিরিরাজ সিংয়ের 'এসি জ্যাকেট'-এ 'ক্লাইমেট কন্ট্রোল' বোতাম, গ্রীষ্ম হোক বা শীত মিলবে স্বস্তি!
আর গরমে কষ্ট পেতে হবে না। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের আমদানি করা এসি জ্যাকেট এবার দেবে প্রতিকূল তাপমাত্রায় স্বস্তি।
পাটনা, ৮ মার্চ : আর গরমে কষ্ট পেতে হবে না। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের আমদানি করা এসি জ্যাকেট এবার দেবে প্রতিকূল তাপমাত্রায় স্বস্তি। কারণ শুধু গরম লাগলে এই জ্যাকেট আপনাকে ঠান্ডা করবে তাই না, কনকনে ঠান্ডায় দেবে উত্তাপও। কারণ এই জ্যাকেটেই রয়েছে ক্লাইমেট কন্ট্রোল বোতাম। অর্থাৎ, শীততাপনিয়ন্ত্রণকারী বোতাম।
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মন্ত্রী গিরিরাজ সিং নিজের কেন্দ্র নওদার খানওয়ায় এই বিশেষ জ্যাকেটের উদ্বোধন করলেন। জানালেন, খানওয়ার সুতি এবং প্রযুক্তির সাহায্যে এই জ্যাকেটটি তৈরি হয়েছে। নিজের গর্ব করতে এটা কোনও প্রতারণামূলক বিজ্ঞাপন নয়।

এই বিশেষ জ্যাকেটটিতে দুটি বিকল্প রয়েছে। লাল বোতাম গরমের জন্য আর সবুজ বোতাম ঠান্ডার জন্য। অর্থাৎ যদি ঠান্ডা লাগে তাহলে লাল বোতামটি টিপলে জ্যাকেটের ভিতরের তাপমাত্রা বাড়বে এবং তা আপনাকে উষ্ণ অনুভূতি দেবে। অন্যদিকে বেশি গরম লাগলে সবুজ বোতাম টিপতে হবে। এতে জ্যাকেটের ভিতরের তাপমাত্রা কমে এবং আপনার শরীরে ঠান্ডার পরশ জাগায়।
সূত্রের খবর, এই জ্যাকেটটিতে ঠান্ডা ও গরম বায়ু ভরা দুটি পাখা আছে। জ্যাকেটের কার্যপক্রিয়া ব্যাটারির সাহায্যে চলে। এই জ্যাকেটে তাপমাত্রার প্রায় ২০ ডিগ্রি হেরফের হতে পারে।
মন্ত্রীর কথায়, খুব শীঘ্রই বাজারে আসবে এই জ্যাকেট। এই জ্যাকেট সিয়াচেনে সীমান্তে কর্তব্যরত সৈনিকদের জন্য বর ।
তবে, এই জ্যাকেট সাধারণের পকেটসাধ্য নয়। হাতকাটা জ্যাকেটের দাম যেখানে পড়ছে ১৮,০০০ টাকা এবং হাতাওয়ালা জ্যাকেটের দাম পড়ছে ২৫,০০০ টাকা।
এই বিশেষ এসি জ্যাকেটটি নিয়ে এতটাই উচ্ছ্বসিত মন্ত্রী, যে তিনি ইতিমধ্যেই এই জ্যাকেট নিয়ে বিজ্ঞাপনের ট্যাগ লাইন বানিয়ে ফেলেছেন, "রাজস্থানের গনগনে গরম থেকে তুষারাবৃত সিয়াচেন, এই জ্যাকেট আপনাকে দেবে স্বস্তি।"
-
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত












Click it and Unblock the Notifications