Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রায় ৭৫ শতাংশ শ্রমিক স্পেশাল ট্রেনে ঘরে ফিরলেন উত্তরপ্রদেশ ও বিহারের অভিবাসী শ্রমিকেরা

প্রায় ৭৫ শতাংশ শ্রমিক স্পেশাল ট্রেনে ঘরে ফিরলেন উত্তরপ্রদেশ ও বিহারের অভিবাসী শ্রমিকেরা

অভিবাসী শ্রমিকদের ঘরে ফেরানোর উদ্দেশ্যে রাজ্য সরকারের সহযোগিতায় কেন্দ্র সরকার চালু করেছে 'শ্রমিক স্পেশাল ট্রেন'। সূত্রের খবর, প্রতি চারটি স্পেশাল ট্রেনের মধ্যে তিনটিই মূলত উত্তরপ্রদেশ ও বিহারের অভিবাসী শ্রমিকদের বাড়ি ফিরিয়েছে। মোট ট্রেনের প্রায় ৪৪% উত্তরপ্রদেশ ও ৩০% বিহারে পৌঁছেছে বলে জানা গেছে।

সর্বাধিক স্পেশাল ট্রেন পেয়েছে এমন রাজ্য কোন গুলি ?

সর্বাধিক স্পেশাল ট্রেন পেয়েছে এমন রাজ্য কোন গুলি ?

ভারতীয় রেল সূত্রে খবর, রবিবার দুপুর পর্যন্ত প্রায় ৩৬৬ টি ট্রেন চালানো হয়েছে, যার মধ্যে ২৮৭ টি তাদের গন্তব্যে পৌঁছেছে। রেল মন্ত্রক সূত্রে খবর, যেসব রাজ্য সর্বাধিক স্পেশাল ট্রেন পেয়েছে তাদের মধ্যে উত্তরপ্রদেশ ও বিহারের পরেই আছে মধ্যপ্রদেশ, উড়িষ্যা ও ঝাড়খন্ড।

রাজ্যের কাছে নতুন আবেদন কেন্দ্রের

রাজ্যের কাছে নতুন আবেদন কেন্দ্রের

রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানান, এখনও পর্যন্ত দিনে ৩০০ টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, এর জন্যে কেন্দ্রের পক্ষ থেকে রাজ্য সরকারগুলির কাছে আবেদনও করা হয়েছে যাতে আটক অভিবাসী শ্রমিক, পড়ুয়া ও পর্যটকদের ৩ থেকে ৪ দিনের মধ্যে বাড়ি ফেরানোর বন্দোবস্ত করা যেতে পারে।

চলছে কেন্দ্র-রাজ্য সংঘাত

চলছে কেন্দ্র-রাজ্য সংঘাত

লকডাউন শুরুর সময় থেকেই কেন্দ্র ও পশ্চিমবঙ্গ সরকারের সংঘাত ঘিরে চাপানউতোর লেগেই আছে। কেন্দ্র ও রাজ্য প্রশাসনের শাসক দল গুলির বিরুদ্ধে অভিবাসী শ্রমিকদের নিয়ে রাজনীতির অভিযোগ উঠেছে বারংবার। এরই মধ্যে সংঘাতে নতুন মাত্রা যোগ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রেলমন্ত্রী পীযূষ গোয়েলের আবেদনের একদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি লিখে অভিবাসী শ্রমিকদের স্পেশাল ট্রেনে ওঠার অনুমতি দেওয়ার কথা জানান।

কোন রাজ্য ক'টি ট্রেন পেল?

কোন রাজ্য ক'টি ট্রেন পেল?

কেন্দ্রীয় রেলমন্ত্রকের সূত্রে খবর, উত্তরপ্রদেশে ২৮৭ টির মধ্যে ১২৭ টি ট্রেন বাতিল হয়েছে ও বিহারে বাতিল ট্রেনের সংখ্যা ৮৭। মধ্যপ্রদেশ পেয়েছে ২৪ টি ট্রেন, উড়িষ্যা ২০ টি ও ঝাড়খন্ড ১৬ টি। মহারাষ্ট্র পেয়েছে ৩ টি ট্রেন, যদিও হিমাচল প্রদেশ ও অন্ধ্রপ্রদেশ মাত্র ১ টি করে ট্রেন পেয়েছে। রাজস্থান ৪ টি ট্রেন পেলেও তেলেঙ্গানা ও পশ্চিমবঙ্গ ২ টি করে ট্রেন পেয়েছে। সূত্রের খবর, ট্রেনগুলিতে সর্বাধিক ১২০০ জন যাত্রী যেতে পারবেন এবং ট্রেনের মধ্যে শারীরিক দূরত্ব বজায়ের বিষয়টি পর্যবেক্ষণ করা হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+