Meghwal Vs Meghwal: বিজেপির গৃহযুদ্ধ রাজস্থানে, কেন্দ্রীয় মন্ত্রীকে দুর্নীতিবাজ তোপ রাজে-ঘনিষ্ঠের
রাজস্থান বিধানসভা নির্বাচনের মুখে কেন্দ্রীয় মন্ত্রীকে দুর্নীতিবাজ তোপ দাগলেন। বিধানসভা নির্বাচন ঘোষণার আগেই টিকিট নিয়ে যুদ্ধ বেধে গেল বিজেপির অন্দরে। বিজেপিতে গৃহযুদ্ধ চরম আকার নিল রাজস্থানে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে-ঘনিষ্ঠ বিধায়ক সরব হতেই মেঘওয়াল বনাম মেঘওয়াল গৃহযুদ্ধ বাধল বিজেপিতে।
এদিন কেন্দ্রীয়মন্ত্রী অর্জুন মেঘওয়ালকে দুর্নীতিবাজ বলে কটাক্ষ করলেন বসুন্ধরা রাজে ঘনিষ্ঠ বিজেপি বিধায়ক কৈলাশ মেঘওয়াল। পার্টি লাইনকে অমান্য করে এই গৃহযুদ্ধে রাজস্থান নির্বাচনের আগে বিজেপির কোন্দলও সামনে চলে এল। কৈলাশ মেঘওয়াল প্রার্থীপদ নিয়ে সন্দিহান হয়েই এই আক্রমণ শানিয়েছেন বলে অভিযোগ।

রাজস্থান বিধানসভা নির্বাচনের তিনমাস আগে বিজেপির অস্বস্তি বাড়ানোর পক্ষে এই কোন্দল যথেষ্ট। বিজেপির প্রবীণ নেতা তথা প্রাক্তন স্পিকার কৈলাশ মেঘওয়াল তোপ দেগছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালকে লক্ষ্য করে। এমনকী তাঁকে দুর্নীতিবাজ এক নম্বর বলেও আওয়াজ তুলেছেন।
পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়ছে যে, কৈলাশ মেঘওয়াল সিদ্ধান্ত নিয়েছেন অর্জুনের অপসারণের জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দেবেন। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর কাছ থেকে কেন্দ্রীয়মন্ত্রক কেড়ে নেওয়া উচিক বলে তিনি মনে করেন।
২০২৩ সালের শেষেই রাজস্থানে নির্বাচন। তার আগে কংগ্রেসের অন্দরে গোষ্ঠীকোন্দল চরম আকার নিয়েছিল। মুখ্যমন্ত্রী অশেক গেহলট বনান প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচীন পাইলটের কোন্দলে যখন বিজেপির জয় দেখছিলেন বিশেষজ্ঞরা, তখন কংগ্রেস আবার নিজেদের মধ্যে দূরত্ব ঘুচিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই দিতে তৈরি হয়।
এদিকে বিজেপিতেও চোরাস্রোত বইছিল বেশ কিছুদিন ঘরে। বসুন্ধরা রাজেকে ব্রাত্য করে বিজেপি চলতে শুরু করে রাজস্থানে। বসুন্ধরা রাজে ও বর্তমান বিজেপি সভাপতির সঙ্গে বিস্তর ফারাক ধরা পড়ে বহুবারই। রাজস্থানে বিজেপির সেই টালবাহানা অবস্থার ফলেই বর্তমানে মেঘওয়াল বনাম মেঘওয়াল দ্বন্দ্ব দানা বাঁধে।
শুধু রাজস্থানের বিধানসভা নির্বাচনই নয়, এরপরই রয়ছে ২০২৪-এর লোকসভা নির্বাচন। তাই তার আগে বিজেপি চাইবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব ঘুচিয়ে কংগ্রেসের বিরুদ্ধে এককাট্টা হয়ে লড়াইয়ে শামিল হওয়া। তাই বিজেপির শীর্ষ নেতৃত্ব বর্তমান গৃহযুদ্ধ মেটাতে কী ব্যবস্থা নেয়, সেদিকে নজর রাজনৈতিক মহলের।
২০২৪ লোকসভা নির্বাচনের আগে বিজেপ বিরোধী মহাজোট তৈরি হয়েছে। ইন্ডিয়া নামক মঞ্চে হাত মিলিয়েছে দশের প্রথম সারির ২৬টি দল। তাই বিজেপির কাছে এবার লড়াই কঠিন। সেই লড়াইয়ে বিজেপির এই কোন্দল বা গৃহযুদ্ধ অস্বস্তি ডেকে আনতে পারে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications