মেডিক্যাল পড়ুয়াদের জন্য সুখবর, বেসরকারি কলেজগুলিতে 'ফি' কমতে পারে ৭০ শতাংশ হারে
সুখবর আসতে চলেছে মেডিক্যাল পড়ুয়াদের জন্য। এমবিবিএস ও উচ্চতর শিক্ষার ক্ষেত্রে প্রাইভেট মেডিকাল কলেজগুলির ফি কমানো হতে পারে ৭০ থেকে ৯০ শতাংশ পর্যান্ত। এই বিষয়ে একটি প্যানেল গঠন করা হয়েছে। প্যানেলের সদস্যরা বিষয়টি খতিয়ে দেখে এই বিষয়ে সুপারিশ করবে। এই বিষয়টি লাগু হলে দেশের ৭৫ শতাংশ মেডিকাল আসনে ন্যায্য বেতন দিয়ে পড়াশোনার সুযোগ পাবেন ছাত্র-ছাত্রীরা।

খসড়া তৈরির নির্দেশ
বর্তমানে ন্যাশনাল মেডিকাল কমিশনের সংবিধানের উপর কাজ করা হচ্ছে। এরই মাঝে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বোর্ড অফ গভর্নরদের বেসরকারি মেডিকাল কলেজের ফি কমানোর বিষয়ে একটি খসড়া তৈরি করতে বলেছে। খসড়াটি তৈরি হয়ে গেলে তা খতিয়ে দেখে কলেজগুলিকে নির্দেশিকা পাঠাবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

৫০ শতাংশ আসনে কমানো হবে ফি
সূত্রের খবর, বেসরকারি কলেজগুলির ৫০ শতাংশ আসনের ক্ষেত্রে কমানো হবে ফি। সেই ক্ষেত্রে ছাত্র-ছাত্রীরা সেই আসনগুলিতে ভর্তি হলে ৬ থেকে ১০ লক্ষের মধ্য়ে তাদের মেডিকাল পড়শোনা সম্পন্ন করতে পারবেন। বর্তমানে দিল্লি ও মহারাষ্ট্রের বিভিন্ন বেসরকারি মেডিকাল কলেজগুলিতে এমএমবিএস-এর কোর্স ফি প্রায় ২৫ লক্ষ টাকা করে। উচ্চতর শিক্ষা বা পিজি-র ক্ষেত্রে সেই ফি-এর পরিমাণ ১ থেকে ৩ কোটি টাকার মাঝে ঘোরাফেরা করে।

ফি কমানো হবে ৭০ থেকে ৯০ শতাংশ
এই অস্বাভাবিক বেতন কাটামোকে নিয়ন্ত্রণ করতেই সরকার এনএমসি অ্যাক্ট আনার কথা ভাবছে। যা হলে বেসরকারি কলেজের আর্ধেক আসনের ক্ষেত্রে ফি কমানো হবে ৭০ থেকে ৯০ শতাংশ। ইতিমধ্যে মেডিকাল ক্ষেত্রে বিভিন্ন বিষয় সংক্রান্ত এনএমসি বিলটি রাষ্ট্রপতির অনুমোদন পেয়েছে। এই আইনের মধ্যেই আরও সংশোধন করে ফি কমানোর বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে। এই বিষয়ে বোর্ড অফ গভর্নরের সদস্যরা বিভিন্ন রাজ্য সরকারের সঙ্গেও আলোচনা করছেন।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন?












Click it and Unblock the Notifications